অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে প্রধান বিচারপতির নাম প্রস্তাব
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নির্ধারণের জন্য বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সেনাবাহিনী, রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল এবং জেন-জি’র প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন জেন-জি বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সচিব রমনকুমার কর্ণ একথা জানান।
তবে আন্দোলকারীরা সুশীলা কার্কির নাম প্রস্তাব করলেও, তিনিই শেষপর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।
নেপালের সুপ্রিম কোর্টের বার অ্যাসোয়িসেশনের সচিব জানিয়েছেন, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবির তুলে ধরেন আন্দোলনকারীরা। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ৭৩ বছর বয়সী সুশীলার নাম সুপারিশ করেন তারা।
তবে মূলত রাজনৈতিক বৃত্তের বাইরে থাকায় প্রাজ্ঞ হিসেবে আন্দোলনকারীরা তাকেই বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সুশীলার স্বামী নেপালের যুব কংগ্রেসের সদস্য ছিলেন। তবে সুশীলা দল বা রাজনীতি থেকে দূরে থেকেছেন। নেপালের ইতিহাসে একমাত্র নারী হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। আর সেনাপ্রধান যদি আন্দোলনকারীদের প্রস্তাব মেনে নেন, তাহলে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন সুশীলা।
নেপালে আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। সারাদেশে মোতায়েন রয়েছে সেনা।
১৯৭৫ সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন সুশীলা। ১৯৭৯ সালে তিনি বিরাটনগরে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সেইসঙ্গে কাজ করতে থাকেন সহকারি শিক্ষক হিসেবেও। ২০০৯ সালে তাকে নেপালের সুপ্রিম কোর্টে অ্যাডহক বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। ২০০৯ সালে নেপালের প্রধান বিচারপতি হন তিনি।
দ্য হিমালয়ান
সামরিক
বাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার
অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় সেনার
এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। তামিলনাড়ুর ভেলোর থেকে পাকড়াও করা
হয়েছে বাবু পি নামে
ওই প্রাক্তন সেনাকর্মীকে। তিনি হোয়াটস্অ্য...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ
ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বিষয়ক
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে জ্বালানি আমদানি
ও যৌথ অবকাঠামো উন্নয়নের
নতুন সুযোগ তৈ...
প্রতিরক্ষা
উৎপাদন ও সক্ষমতার ক্ষেত্রে
সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া বুধবার
(২১ অক্টোবর) একটি
বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।কাতারে
আয়োজিত এক অনুষ্ঠানে চার
দেশ...
উজবেকিস্তান
সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উজবেক প্রেসিডেন্ট
শভকাত মির্জিয়োয়েভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ
ও উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আশাবাদ
ব্যক্ত করেছে।জাতি...
হাইতিতে জাতিসংঘ
নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর
পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাইতির
উদ্দেশ্যে বাংলা...
সংগঠিত
অভিবাসন সংক্রান্ত অপরাধ দমন, প্রতারণামূলক অভিবাসন
প্রতিরোধ এবং অপরাধী চক্রের
শোষণ থেকে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের
সুরক্ষায় একটি নতুন সহযোগিতা
কাঠামো গঠনে সম্মত হয়েছে
বাংলাদেশ ও যুক্তরাজ্য।রোবব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...