সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের পর গঠিত নেপালের অন্তর্বর্তী সরকারের সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।
রোববার (২৬ অক্টোবর) তিনি মন্ত্রিসভায় দু’জন জনপ্রিয় তরুণকে নতুন মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাকে ঘিরে গত ৮-৯ সেপ্টেম্বর নেপালে অস্থিরতার সূচনা হয়।
দীর্ঘদিনের অর্থনৈতিক দুরবস্থা ও দুর্নীতির প্রতি ক্ষোভ এ আন্দোলনকে উসকে দেয়।
এই বিক্ষোভের সময় সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হন এবং সংসদ, আদালত ও সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে সরকারের পতন ঘটে।
রোববার কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল নতুন দুই মন্ত্রীকে শপথ পাঠ করান। তারা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্ত এবং স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী ডা. সুধা শর্মা।
২৮ বছর বয়সী বাবলু গুপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘১০০ এর গ্রুপ’-এর সঙ্গে কাজ করে খ্যাতি অর্জন করেন। সংগঠনটি খাদ্য বিতরণ ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে বঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করে থাকে।
অন্যদিকে চিকিৎসক পেশার ডা. সুধা শর্মা একজন লেখক। তিনি মাতৃ ও শিশুর স্বাস্থ্যনীতিতে নেতৃত্বের জন্য সুপরিচিত।
দু’জনই গত মাসে সংঘটিত তরুণদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে ভূমিকা রাখেন।
কার্কির প্রেস কো-অর্ডিনেটর রাম রাওয়াল রোববার এএফপিকে বলেন, ১০ সদস্যের মন্ত্রিসভায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আরও দুইজনের নাম প্রস্তাব করেছেন। তবে পরামর্শ প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের নিয়োগ আপাতত অপেক্ষমান রয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র এএফপিকে জানায়, তরুণ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলমান থাকায় মন্ত্রিসভা সম্প্রসারণ এখনো সম্পূর্ণ হয়নি।
৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি গত মাসের বিক্ষোভের পর হিমালয় রাষ্ট্রটির নেতৃত্ব গ্রহণ করেন। তিনি আগামী ৫ মার্চের নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবেন। তিনি দেশটিতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও সুশাসনের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
এএফপি
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
যাঁরা
ভারতীয় গণতন্ত্রকে সাধারণত বড় বড় নির্বাচন
বা প্রতিষ্ঠান ভেঙে পড়ার আশঙ্কার
দৃষ্টিতে দেখেন, তাঁদের জন্য সাম্প্রতিক কয়েক
সপ্তাহ এক ভিন্ন অভিজ্ঞতা
এনে দিয়েছে। এ সময়ে দেখা
গেছে, গণতন্ত্রের ভিত এ...
ভারতে
আশ্রিত ও দণ্ডিত পলাতক
শেখ হাসিনা যদিও সম্প্রতি একাধিকবার
বলেছেন যে তিনি বাংলাদেশে
‘ফিরতে’ চান (রয়টার্সের সঙ্গে
১০ জুলাইয়ের পরে এএফপির সঙ্গে
২৯ জুলাই একই কথা বলেছেন);
কিন্তু তিনি নিশ্চয়ই অ...
বহু
বছর পর এই প্রথম
নিজেকে ভারতীয় ভেবে দারুণ এক
আনন্দ অনুভব হচ্ছে। ঠিক যখন সব
আশা শেষ হয়ে গেছে
মনে হচ্ছিল, তখনই তাঁদের আগমন।
বৃষ্টিতে সওয়ার হয়ে এলেন একদল
তরুণ তেলাপোকা। বিচারক আর রসিকতার এক...
ভারতে ‘ককরোচ
জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঠিক দুই মাস
পর এর অনুসারীরা এখন এক চরম পরিস্থিতির মুখোমুখি। দিল্লির যন্তর মন্তর মানমন্দিরে সিজেপির
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষ...
মিয়ানমারের
ভেতর দিয়ে বাংলাদেশ-চীন অর্থনৈতিক
করিডর (বিসিইসি) আপাতদৃষ্টিতে একটি অবকাঠামোগত ও
বাণিজ্যিক সংযোগ প্রকল্প। কিন্তু গভীরে গেলে এটি শুধু
রাস্তা, রেল, বন্দর, পাইপলাইন
বা শিল্পাঞ্চলের প্রশ্ন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর শুধু
একটি নিয়মিত দ্বিপক্ষীয় সফর নয়; বরং
এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা
হিসেবে বিবেচিত হচ্ছে।...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...