আঞ্চলিক সহযোগিতায় ঢাকার নেতৃত্বের ওপর বিমসটেক প্রধানের গুরুত্বারোপ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বিমসটেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে আঞ্চলিক ব্লকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার ওপর জোর দিয়েছেন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য সচিবালয়ের প্রস্তুতি ব্যক্ত করেছেন।
সোমবার (১০ মার্চ) ঢাকায় এক ইফতার-নৈশভোজের আয়োজনে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সরকারের শীর্ষ নেতা, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন। ইফতার মাহফিল আয়োজনের মূল উদ্দেশ্য ছিল রমজানের পবিত্রতা উদযাপন এবং আঞ্চলিক সৌহার্দ্য ও সহযোগিতা প্রচার করা।
পান্ডে বলেন, বিমসটেক সচিবালয় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা আরও গভীর করতে এবং সংস্থার অভিন্ন আঞ্চলিক এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে আগ্রহী।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বিমসটেককে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন, আরও সহানুভূতিশীল এবং সমন্বিত আঞ্চলিক সম্প্রদায় গঠনে মানবিক মূল্যবোধের গুরুত্বের উপর জোর দেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলামও এতে যোগ দেন।
অতিথিদের স্বাগত জানিয়ে বিমসটেক মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, করুণা এবং দয়ার সার্বজনীন মূল্যবোধকে উৎসাহিত করে, মানুষকে সৎ জীবনযাপন করতে এবং একটি উন্নত বিশ্ব গঠনে অবদান রাখতে উৎসাহিত করে।
বঙ্গোপসাগরীয় বহু-ক্ষেত্রীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)-এর সাতটি সদস্য দেশ হলো : বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
বিমসটেকের সহযোগিতা কর্মসূচি বিভিন্ন খাত জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, নীল অর্থনীতি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, শক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, যোগাযোগ, পর্যটন, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়ন।
বাসস
সামরিক
বাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার
অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় সেনার
এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। তামিলনাড়ুর ভেলোর থেকে পাকড়াও করা
হয়েছে বাবু পি নামে
ওই প্রাক্তন সেনাকর্মীকে। তিনি হোয়াটস্অ্য...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ
ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বিষয়ক
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে জ্বালানি আমদানি
ও যৌথ অবকাঠামো উন্নয়নের
নতুন সুযোগ তৈ...
প্রতিরক্ষা
উৎপাদন ও সক্ষমতার ক্ষেত্রে
সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া বুধবার
(২১ অক্টোবর) একটি
বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।কাতারে
আয়োজিত এক অনুষ্ঠানে চার
দেশ...
উজবেকিস্তান
সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উজবেক প্রেসিডেন্ট
শভকাত মির্জিয়োয়েভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ
ও উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আশাবাদ
ব্যক্ত করেছে।জাতি...
হাইতিতে জাতিসংঘ
নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর
পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাইতির
উদ্দেশ্যে বাংলা...
সংগঠিত
অভিবাসন সংক্রান্ত অপরাধ দমন, প্রতারণামূলক অভিবাসন
প্রতিরোধ এবং অপরাধী চক্রের
শোষণ থেকে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের
সুরক্ষায় একটি নতুন সহযোগিতা
কাঠামো গঠনে সম্মত হয়েছে
বাংলাদেশ ও যুক্তরাজ্য।রোবব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...