ইঞ্জিনের অভাবে আকাশে উড়তে পারছে না ভারতের অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট ফাইটার- তেজাস। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)-এর তৈরি ৪.৫ জেনারেশনের সিঙ্গেল-ইঞ্জিন চালিত এসব জঙ্গিবিমানে যুক্তরাষ্ট্রের ‘জিই অ্যারোস্পেস’-এর তৈরি এফ৪০৪ ইঞ্জিন ব্যবহার করা হবে। ইঞ্জিন সরবরাহের নির্ধারিত সময় অনেক আগেই পার হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে, আগামী বছরের মার্চ মাস নাগাদ ইঞ্জিন পাওয়া যাবে। তখনই যুদ্ধবিমানগুলো ভারতীয় বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, প্রথমে জানা গিয়েছিল, জুন মাসের শেষ দিকে ভারতীয় বিমানবাহিনীর হাতে প্রথম তেজাস এমকে-ওয়ান-এ বিমান তুলে দেওয়া হতে পারে। সেইমতো পুরোদমে প্রস্তুতিও চলছিল। কিন্তু মঙ্গলবার (২৪ জুন) এইচএএল-এর চেয়ারম্যান ডিকে সুনীল জানিয়েছেন, সরবরাহকারী মার্কিন সংস্থা ‘জিই অ্যারোস্পেস’ বিমানের এফ৪০৪ ইঞ্জিন সরবরাহ করতে দেরি করায় নির্ধারিত সময়ে বিমানগুলো বাহিনীর হাতে তুলে দেয়া যাচ্ছে না।
সুনীল বলেন, এই মুহূর্তে আমাদের কাছে ছয়টি বিমান রয়েছে। কিন্তু এখনও মার্কিন সংস্থা ইঞ্জিন সরবরাহ করেনি। ২০২৩ সালে তাদের ইঞ্জিন পাঠানোর কথা ছিল। কিন্তু এত দিন পর্যন্ত আমাদের কাছে মাত্র একটি ইঞ্জিন এসে পৌঁছেছে।
সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহ তেজাস এমকে-ওয়ান-এ যুদ্ধবিমান সরবরাহে দেরির বিষয়টি জনসমক্ষে নিয়ে আসেন।
সুনীল দাবি করেন যে অন্য সংস্থার গাফিলতির কারণেই এই দেরি। তবে চলতি অর্থবছরে জিই অ্যারোস্পেস-এর ১২টি ইঞ্জিন এইচএএলকে সরবরাহ করার কথা রয়েছে। সুনীলের মতে, ২০২৬ সালের মার্চের মধ্যেই ওই ইঞ্জিনগুলো পাওয়া যাবে। সেগুলো পেলেই ছয়টি বিমান বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
তেজস এমকে-ওয়ান-এ যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম। এগুলো দিয়ে ভারত তার পুরনো মিগ ২১-এর বহর বদলে ফেলতে চাইছে।
ইরানের
দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাব হিসেবে বাহরাইন
ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক
লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।এর আগে যুক্...
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের আগে তুরস্কে কয়েক
হাজার কোটি ডলারের অস্ত্র
চুক্তির ঘোষণা দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা।
মূলত ইউরোপের প্রতিরক্ষায় নিজেদ...
চীন
সোমবার (৬ জুলাই) একটি সাবমেরিন থেকে
প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণমূলক ডামি ওয়ারহেড বহনকারী
একটি ‘কৌশলগত’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।কৌশলগতভাবে
গুরুত্বপূর্ণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্...
ইয়েমেনের
বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হুতি
বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা
নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা
আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত
...
আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তাদের মিত্র
তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা শনিবার (৪ জুলাই) মালিজুড়ে নতুন করে সমন্বিত
হামলা চালিয়েছে। কয়েক মাস আগে
একই ধরনের হামলায় দেশটির সামরিক জান্তাকে বড় ধাক্কা দ...
ইউক্রেনের
পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের দাবি
করেছে রাশিয়া। গত শুক্রবার রুশ
সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায়, দীর্ঘদিন লড়াইয়ের পর শহরটি তা...
যুক্তরাষ্ট্র
শনিবার (৪ জুলাই) ২৫০ বছরে পদার্পণ
করেছে। তবে স্বাধীনতার এই
ঐতিহাসিক বার্ষিকী উদ্যাপিত হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের
প্রেক্ষাপটে। একই সঙ্গে প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প এ উদ্যাপনের কেন্...
হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং লোহিত সাগরে উত্তেজনার ফলে বিশ্ব বাণিজ্যের নৌপথের মানচিত্র বদলে যাচ্ছে। সমুদ্র ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন বিশ্বজুড়ে কন্টেইনারবাহী জাহাজের যাতায়াতের প্রধ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...