ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাব হিসেবে বাহরাইন কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)

এর আগে যুক্তরাষ্ট্রের হামলাকে আইআরজিসি যুদ্ধবিরতিরগুরুতর লঙ্ঘনবলে আখ্যা দেয়। ইরানের বার্তা সংস্থা তাসনিম এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মিত্রদেশ দুটিতে ওই হামলা চালানোর পাশাপাশি আইআরজিসি একটি মার্কিন এমকিউ- রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে। তবে তাসনিম নিউজ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বাহরাইন কুয়েতে পাল্টা হামলা চালানোর আগে ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের সদর দপ্তর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানানো হয়। স্পষ্ট আগ্রাসন হিসেবে আখ্যায়িত করা হয় হামলাকে।

গতকাল মঙ্গলবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায় উপলক্ষে সাত দিনের আনুষ্ঠানিক কর্মসূচি চলার মধ্যে যুক্তরাষ্ট্র হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, এদিন তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় হামলা চালিয়েছে। তাদের বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, কমান্ড নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার পরপরই এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছিল, পদক্ষেপের জবাবে তারাবিধ্বংসী প্রতিক্রিয়াদেখাবে।

বিবৃতিতে হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ ইরান মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।

ইরানের সামরিক বাহিনী বলেছে, ‘হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচলের একমাত্র পথ হলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত রুট।

সর্বশেষ মার্কিন হামলাসহ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকেরগুরুতর লঙ্ঘনবলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের গৃহীত ব্যবস্থার লঙ্ঘন, বারবার হামলার হুমকি, ইরানের তেল খাতে আবারও নিষেধাজ্ঞা আরোপ, দক্ষিণ ইরানে হামলা এবং লেবাননে জায়নবাদী (ইসরায়েলি) আগ্রাসন অব্যাহত রাখা সবই সমঝোতা স্মারকের লঙ্ঘন।

মার্কিনড্রোন ভূপাতিত

ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ- রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহবি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীরআকাশপথে আগ্রাসনেরজবাবে ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আলজাজিরা গালফ নিউজ