এএফপি:
ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখাতে হবে বলে উল্লেখ করেছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ইসরায়েল অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারবে না।
আজ সোমবার রিয়াদে অনুষ্ঠিত আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনে এসব কথা বলেছেন মুহাম্মদ বিন সালমান। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও লেবাননে যে সংকট দেখা দিয়েছে, তার সুরাহা করতেই এই সম্মেলন ডাকা হয়েছে।
সম্মেলনে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলের অভিযানের নিন্দা জানান সৌদি যুবরাজ। উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী ‘গণহত্যা’ চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে তৎপরতা চালাচ্ছে, তা বন্ধে’ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতিসহ আরব লিগ ও ওআইসির সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তবে সম্মেলনে উপস্থিত ছিলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুবরাজ সালমানকে ফোনকলে তিনি জানিয়েছেন, সম্মেলনে ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
ইরানের
দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলার সময় একটি
বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে
তেহরান। এতে অন্তত পাঁচজন
নিহত হয়েছেন। এর মধ্যে একটি
শিশুও রয়েছে।ইরানের
পররাষ...
কয়েক সপ্তাহের
বিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পাল্টাপাল্টি হামলা চালানোর পর সোমবার
ইরানের ওপর ‘কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প।একই সঙ্গে তার
অর্...
হিমালয়
অঞ্চলে সুনামির মতো ভয়াবহ বন্যায়
শত শত মানুষের মৃত্যুর
পর সোমবার (৩১ আগস্ট) নেপালে উদ্ধার হওয়া মরদেহগুলোর দাফন
শুরু হয়েছে। ভয়াবহ এই বন্যার পানির
স্রোতে গ্রাম ও জনপদ ভেসে
গেছে। এখনো হাজার হ...
লেবানন ও
ইসরাইলের মধ্যে
হওয়া চুক্তি
আবারও প্রত্যাখ্যান
করেছেন হিজবুল্লাহর
প্রধান নাঈম
কাসেম। ইরানের
সমর্থনপুষ্ট এই
গোষ্ঠী ‘আত্মসমর্পণ
করবে না’ বলে
হুঁশিয়ারি দিয়েছেন
তিনি। ইসরাইলের
সঙ্গে যু...
জুলাই মাসে
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-নেতৃত্বাধীন বিক্ষোভের
বিরুদ্ধে ভারতীয় পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, যার মধ্যে ইলেকট্রিক শক ডিভাইস এবং
পেলেট গানও ছিল। অ্যামন...
নিজেদের জাহাজ
লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য
ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সংযুক্ত আরব
আমিরাতে কিছুটা শান্ত পরিস্থিতির ...
হরমুজ
প্রণালী নিয়ে ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে
বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায়
ছয় মাস ধরে চলা
যুদ্ধে তেহরানকে আত্মস...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...