উপ-প্রধানমন্ত্রীর সফরে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে নতুন গতি
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকায় এসে পৌঁছেছেন। রোববার তার সঙ্গে বাংলাদেশী প্রতিপক্ষ মো. তৌহিদ হোসেনের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বৈঠক শেষে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে অন্তত পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।
এই বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানেরও যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি তিন দিনের সফরে ইতোমধ্যে বাংলাদেশে রয়েছেন।
পাকিস্তানে মন্ত্রিপর্যায়ের সর্বশেষ সফর হয়েছিল ২০১২ সালের নভেম্বরে। সে সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন।
গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন গতি পেয়েছে।
ইতোমধ্যে দুই দেশ সরাসরি মালবাহী জাহাজ পরিবহন সেবা চালু করেছে। ভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজ করেছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছে।
কর্মকর্তারা জানান, পাকিস্তানি বিমান সংস্থা ‘ফ্লাই জিন্নাহ’ ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। একইসঙ্গে আরেকটি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’ও এই রুটে যাত্রী পরিবহনের অনুমোদনের জন্য আবেদন করেছে।
বাসস
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...