এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে ইরান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইরান প্রথমবারের মতো রাশিয়া থেকে কেনা এস-৪০০ ট্রায়াম্ফ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অপারেশনাল প্রস্তুতি পরীক্ষা করেছে। গত ২৬ জুলাই এই পরীক্ষা চালানো হয় বলে বিরুন.ইনফো নামক এক প্রতিরক্ষা ওয়েবসাইটে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে ক্ষমতার কৌশলগত ভারসাম্য পুনর্গঠন করতে পারে এমন এক নাটকীয় উত্তেজনার মধ্যে ইরান রাশিয়ান-নির্মিত এস-৪০০ ট্রায়াম্ফ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায়। পরীক্ষায় প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (স্যাম) প্ল্যাটফর্মের ক্ষমতাও প্রদর্শন করা হয়।
সংবাদ মাধ্যমটি জানায়, তেহরানের প্রায় ৪৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কৌশলগতভাবে সংবেদনশীল শহর ইসফাহানের কাছে পরীক্ষাটি চালানো হয়। এর মধ্য দিয়ে ইরানে এস-৪০০ মোতায়েনের বিষয়টি নিশ্চিত হওয়া গেল।
আঞ্চলিক বিশ্লেষকরা এই পরীক্ষাকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। এর মানে হলো, ভবিষ্যতে ইরানের আকাশসীমায় শত্রুর কোন বিমান বাধা ছাড়াই অনুপ্রবেশ করতে পারবে না।
এটি ছিল এস-৪০০ ব্যাটারির সমন্বিত পরীক্ষা। এতে ৯১এন৬ই "বিগ বার্ড" একুইজিশন রাডার, ৯২এন৬ই "গ্রেভ স্টোন" এনগেজমেন্ট রাডার, সেন্ট্রালাইজড কমান্ড-এন্ড-কন্ট্রোল ইউনিট এবং একাধিক ৫পি৮৫টিই২ ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার ব্যবহার করা হয়।
মহড়ায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছিল ৪৮এন৬ই৩, যার পাল্লা ২৫০ কিলোমিটার পর্যন্ত এবং সম্ভাবত আরও মারাত্মক ৪০এন৬ ক্ষেপণাস্ত্র, যা 380 কিলোমিটার পর্যন্ত দূরত্বে হাই-ভ্যালু এরিয়াল টার্গেট ধ্বংস করতে সক্ষম।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরীক্ষার ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বা ফুটেজ প্রকাশ করেনি। তবে আঞ্চলিক ওএসআইএনটি প্ল্যাটফর্মগুলো এস-৪০০ রাডার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ অস্বাভাবিক তৎপরতা চিহ্নিত করেছে।
পরীক্ষার আগে তেহরানে একটি রাশিয়ান কৌশলগত ইল-৭৬ ক্যান্ডিড পরিবহন বিমান অবতরণ করতে দেখা গেছে। এটি হলো শীতল যুদ্ধের যুগের ভারী-পরিবহন বিমান, যা ক্ষেপণাস্ত্র, রাডার ইউনিট বা যুদ্ধবিমানের উপাদানসহ ৫০ টন পর্যন্ত সরঞ্জাম বহন করতে পারে। গত এক বছরে এই বিমান কয়েক দফা ইরানের আকাশসীমায় প্রবেশ করতে দেখা গেছে।
পশ্চিমবঙ্গের
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে
১২ বছরের এক শিশুকে অপহরণ,
ধর্ষণ ও হত্যার ঘটনায়
প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ (বন্দুকযুদ্ধ) নিহত হয়েছেন।মঙ্গলবার (৭
জুলাই) গভীর রাতে বা...
দ্বিপাক্ষিক
সম্পর্ক জোরদার, বাণিজ্য প্রসার এবং যৌথ অর্থনৈতিক
প্রবৃদ্ধি জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার
অংশ হিসেবে বাংলাদেশ ও নেপাল আঞ্চলিক
সংযোগ বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।৭ জু...
পাকিস্তানের
করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া
একটি বোয়িং কার্গো উড়োজাহাজের সন্ধানে বুধবার তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, রাডারে উড়োজাহাজটিকে...
বাংলাদেশ
ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক
বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব...
বাংলাদেশের
গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে
সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা,
বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ
বিভিন্ন ব...
পশ্চিম
মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে
১৪টি নিয়ন্ত্রণকারী জাতিগত আরাকান আর্মি (এএ), রাখাইন পরিচয়
এবং ঐতিহাসিক ধারাবাহিকতার বৃহত্তর ঘোষণার অংশ হিসেবে পাউকতাও
এবং মিনবিয়াসহ বেশ কয...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ
বিন সালমান আল সৌদ দেশটি
সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সোমবার (৬ জুলাই)
বাংলাদেশ সচিবালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...