এবারের পাকিস্তান-চীনের যৌথ সন্ত্রাসবিরোধী মহড়ার লক্ষ্য ছিল বেলুচিস্তান প্রদেশে বেইজিংয়ের ৭০ বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পগুলো রক্ষায় স্থানীয় বিদ্রোহীদের হুশিয়ারি প্রদান। ওয়ারিয়র-এইট সাংকেতিক নামের এই মহড়া ২০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলে।
চীনের স্থলবেষ্টিত জিনজিয়াং প্রদেশের কাশগরকে সরাসরি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দরের সাথে সংযুক্ত করা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) লক্ষ্য। এর আওতায় পাকিস্তানের নর্থ-সাউথ রোড ও কারাকোরাম হাইওয়ে আপগ্রেড করার কাজ চলছে। বেলুচি জঙ্গীরা এই প্রকল্পের জন্য হুমকি তৈরি করেছে।
সিপিইসি গোয়াদরের গভীর-সমুদ্র বন্দরকেও আধুনিকীকরণ করছে যাতে বড় বড় চীনা জাহাজ পারস্য উপসাগর থেকে তেল নিয়ে এসে এখানে ভিড়তে পারে। এতে জ্বালানি-স্বল্পতায় ভোগা চীনের জন্য পেট্রোলিয়াম পরিবহনের কাজটি অনেক সহজ হয়ে যাবে। বর্তমানে, চীনে তেল পরিবহনের জন্য জাহাজগুলোকে মধ্যপ্রাচ্য থেকে পারস্য উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর পারি দিতে হয়।
চীনের পূর্ব উপকূল বন্দরগুলোতে পৌঁছানোর জন্য জাহাজগুলোকে অবশ্যই ঘনবসতিপূর্ণ মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে যেতে হবে, যেখানে মার্কিন-সমর্থিত সিঙ্গাপুর এই সংকীর্ণ জলপথের উপর নজর রাখে। চীনে নোঙ্গর করার আগে জাহাজগুলোকে অবশ্যই দক্ষিণ চীন সাগর পারি দিতে হবে, যা একটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিপিং লেন। এখানকার দ্বীপ এবং সমুদ্রের তলদেশের সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা চলছে।
তবে সিপিইসি হলে পারস্য উপসাগর থেকে তেলবাহী জাহাজগুলো আরব সাগরে এসে নোঙ্গর করবে এবং এরপর গোয়াদর বন্দর হয়ে স্থলপথে উত্তরে চীনের জিনজিয়াং-এ তেল পরিবহন করা হবে।
ওয়াশিংটন-ভিত্তিক নিউলাইনস ইনস্টিটিউট ১৪ নভেম্বর এক রিপোর্টে লিখে, “সিপিইসি’র কারণে চীন ও পাকিস্তানের মধ্যে গভীর সম্পর্ক মার্কিন-পাকিস্তান সম্পর্ককে চাপে ফেলতে পারে। এই প্রকল্প ইসলামাবাদকে বেইজিংয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছে।
৩০০০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে এবং উপযুক্ত বন্দর ছাড়াও, গোয়াদরে সিপিইসি প্রকল্পগুলোর মধ্যে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, একটি লবনাক্ত পানি থেকে সুপেয় পানি উৎপাদন প্ল্যান্ট, একটি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এবং শস্য, তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য কন্টেইনার বার্থ ও বাল্ক কার্গোর জন্য টার্মিনাল নির্মাণের পরিকল্পন রয়েছে।
পাকিস্তান-চীন যৌথ মহড়ায় অংশ নিতে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তার ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড থেকে ৩০০-এর বেশি বিশেষ অপারেশন, আর্মি এভিয়েশন এবং লজিস্টিক সাপোর্ট সৈন্য পাঠিয়েছে।
চীনের ওয়েস্টার্ন কমান্ড ভারতের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) এবং চীন-পাকিস্তান সীমান্ত পাহারা দেয় ।
এশিয়া টাইমস থেকে অনুবাদ
ইরানের
দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাব হিসেবে বাহরাইন
ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক
লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।এর আগে যুক্...
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের আগে তুরস্কে কয়েক
হাজার কোটি ডলারের অস্ত্র
চুক্তির ঘোষণা দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা।
মূলত ইউরোপের প্রতিরক্ষায় নিজেদ...
চীন
সোমবার (৬ জুলাই) একটি সাবমেরিন থেকে
প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণমূলক ডামি ওয়ারহেড বহনকারী
একটি ‘কৌশলগত’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।কৌশলগতভাবে
গুরুত্বপূর্ণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্...
ইয়েমেনের
বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হুতি
বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা
নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা
আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত
...
আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তাদের মিত্র
তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা শনিবার (৪ জুলাই) মালিজুড়ে নতুন করে সমন্বিত
হামলা চালিয়েছে। কয়েক মাস আগে
একই ধরনের হামলায় দেশটির সামরিক জান্তাকে বড় ধাক্কা দ...
ইউক্রেনের
পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের দাবি
করেছে রাশিয়া। গত শুক্রবার রুশ
সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায়, দীর্ঘদিন লড়াইয়ের পর শহরটি তা...
যুক্তরাষ্ট্র
শনিবার (৪ জুলাই) ২৫০ বছরে পদার্পণ
করেছে। তবে স্বাধীনতার এই
ঐতিহাসিক বার্ষিকী উদ্যাপিত হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের
প্রেক্ষাপটে। একই সঙ্গে প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প এ উদ্যাপনের কেন্...
হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং লোহিত সাগরে উত্তেজনার ফলে বিশ্ব বাণিজ্যের নৌপথের মানচিত্র বদলে যাচ্ছে। সমুদ্র ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন বিশ্বজুড়ে কন্টেইনারবাহী জাহাজের যাতায়াতের প্রধ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...