ইরান জানিয়েছে তাদের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে সোমবার (২৩ জুন) রাতে কাতারে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমান ঘাঁটিতে "বিধ্বংসী ও শক্তিশালী" ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মিডিল ইস্ট আই
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে দোহার বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ভিডিও ফুটেজে কাতারের রাজধানীর ঝলমলে গগণচুম্বী ভবনের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে। একটি ভিডিও দেখে মনে হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করেছে।
আল জাজিরা কাতারের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আল-উদেইদ ঘাঁটিতে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে। ক্ষেপনাস্ত্রের ধ্বংসাবশেষের ফুটেজ টিভিতে দেখানো হয়েছে।
অ্যাক্সিওস-এর প্রতিবেদন বলা হয়েছে, ইরান থেকে কাতারের দিকে কমপক্ষে ১০টি এবং ইরাকের দিকে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে যে ইরাকে যুক্তরাষ্ট্রের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে কাতার এবং ইরাক উভয়ই প্রতিশোধের লক্ষ্যবস্তু।
এদিকে, কাতার ইরানের বিপ্লবী গার্ড কর্তৃক আল-উদেইদ বিমান ঘাঁটি আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, "আমরা এটিকে কাতারের সার্বভৌমত্ব, এর আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করি।"
বিবৃতিতে "সকল সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ এবং আলোচনার টেবিলে ফিরে আসার" আহ্বান জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে "এই অঞ্চলে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির বিপদ সম্পর্কে সতর্ককারী প্রথম দেশগুলোর মধ্যে কাতার একটি।”
ইরানের হামলায় কাতারের সশস্ত্র বাহিনী বা "মার্কিন বাহিনীর" কেউ হতাহত হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সেনা রয়েছে। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) আঞ্চলিক সদর দপ্তর হিসেবে কাজ করে। মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে মার্কিন সামরিক অভিযান পরিচালনা করে সেন্টকম।
ভারতীয় সংঘবদ্ধ
অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক অভিযানে ২৪ জনকে গ্রেফতার
করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) তারা জানায়, কানাডায়
এক প্রভাবশালী শিখ নে...
ন্যাটো
সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙ্কারা সফরকে ঘিরে তুরস্কের প্রত্যাশা
বেড়েছে। বিশ্লেষকদের মতে, এ সফরের
ফলে তুরস্ক বেশ কয়েকটি এফ-১১০ যুদ্ধবিমান ইঞ্জিন
সংগ্রহে...
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ
নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি
শুক্রবার শেষ শ্রদ্ধা জানিয়েছেন
দেশটির শীর্ষ নেতারা। একই সঙ্গে তাঁর
মরদেহ যেখানে শায়িত রয়েছে, সেই তেহরানে শোকাহত...
ফুটপাতগুলো নতুন করে রং করা হচ্ছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন উত্তেজনা আর উৎকণ্ঠার নগরী। কারণ, শনিবার (১১ এপ্রিল) সেখানে এমন এক বৈঠক হতে যাচ্ছে, যার দিকে তা...
স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্র...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...