কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে নতুন ফোরাম ‘জি-জিরো’
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
গ্রিনহাউস গ্যাসের মাত্রা ও প্রকোপ কমাতে পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর যখন হিমশিম অবস্থা, ঠিক সেই সময় ভুটানের নেতৃত্বে চার কার্বন নিরপেক্ষ দেশ নতুন এক গোষ্ঠী তৈরি করল। বাকুতে ‘কপ ২৯’-এর আসরে সেই গোষ্ঠী গঠনের পর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেন, ‘এই মুহূর্তে পৃথিবীতে যে কয়টি কার্বনহীন অথবা কার্বন নিরপেক্ষ দেশ রয়েছে, ভুটান সেগুলোর অন্যতম। আমরা চাই, আমাদের মডেল অন্যরাও গ্রহণ করুক। নতুন এই গোষ্ঠী সেই লক্ষ্য পূরণে কাজ করবে।’
নতুন এই গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে ‘জি-জিরো’। ভুটান ছাড়া এই গোষ্ঠীর বাকি সদস্যরা হচ্ছে পানামা, সুরিনাম ও মাদাগাস্কার। এই চার দেশে যতটুকু কার্বন নিঃসরণ হয়, তা হয় দূষণমাত্রার চেয়ে কম নতুবা সেই দূষণ শুষে নেওয়ার মতো পরিবেশব্যবস্থা তারা তৈরি করতে পেরেছে। কাজেই এসব দেশ থেকে নিঃসরিত কার্বন উষ্ণায়নের কারণ হয় না।
পানামার বিশেষ দূত হুয়ান কার্লোস মন্টেরি গোমেস প্রথম আলোকে বলেন, উন্নয়ন ও প্রবৃদ্ধি অবশ্যই প্রয়োজন। কিন্তু প্রকৃতি ও মানুষের ক্ষতি না করে কীভাবে তা করা যায়, পানামা তা দেখাচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে এই লক্ষ্যে পানামা আরও নতুন নতুন ব্যবস্থা নেবে।
এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। গোষ্ঠী গঠনের পর প্রথম আলোকে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নই তাঁদের একমাত্র লক্ষ্য নয়। তাঁরা চান দেশের মানুষকে সুখে রাখতে। সেই সুখের জন্য তাঁরা ভিন্নধর্মী এক উন্নয়নের পথে হাঁটছেন, যা তাঁদের দেশকে দূষণমুক্ত রাখতে পেরেছে।
তোবগে বলেন, ‘জি-জিরো’গঠনের মধ্য দিয়ে তাঁরা বিকল্প পথের সন্ধান দিতে চান গোটা বিশ্বকে, যাতে কার্বন নিঃসরণ কমানো বা তা শুষে নেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা যায়। উষ্ণায়ন কমিয়ে পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য করে তোলা যায়।
গড় জাতীয় সুখের তালিকায় ভুটান পৃথিবীর এক নম্বর দেশ। ভুটানের রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক ১৯৭২ সালে স্থির করেছিলেন, শুধু অর্থনৈতিক বিকাশই নয়, তার সঙ্গে মানুষের মানসিক স্বাস্থ্যের দিকেও তিনি লক্ষ্য রাখবেন। দেখবেন, প্রবৃদ্ধির সঙ্গে তাল দিতে গিয়ে যাতে মানুষের মানসিক স্বাস্থ্য বিপন্ন না হয়। মানুষ যেন ক্লান্ত হয়ে না ওঠে। মনের অসুখ যাতে না বাড়ে।
সেই লক্ষ্যে ভুটান এখনো অবিচল। পরিবেশের ভারসাম্য ধরে রাখতে টেকসই উন্নয়নের ধারা অনুশীলন করতে ভুটানের মতো এগিয়ে এসেছে সুরিনাম, মাদাগাস্কার ও পানামা। চার দেশের এই অক্ষ চায় পরমুখাপেক্ষী হয়ে বসে না থেকে নিজেদের শুধরে উষ্ণায়ন কমিয়ে নজির সৃষ্টি করতে। বাকুতে জোটবদ্ধ হয়ে তাঁরা সেই বার্তাই দিলেন।
জি-জিরো গঠনের পর শেরিং তোবগে সাউথ ইশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের সঙ্গে আলাপে বলেন, ‘জি-জিরো গঠন এক ঐতিহাসিক মাইলফলক ও বৈশ্বিক অংশীদারত্বের শক্তির প্রমাণ। পরিবেশ ঠিক রেখেও যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো যায়, তা প্রমাণে আমরা সচেষ্ট।’
তোবগে বলেন, ‘বড় ও ধনী দেশগুলোকে আমরা দেখাতে চাই, ছোট দেশগুলোও পরিবেশ সংক্রান্ত কর্মসূচিতে শক্তিশালী নেতৃত্ব দিতে পারে। আমরা প্রমাণ করেছি, ছোটভাবে আমরা যা অর্জন করেছি, বড়ভাবে বড় দেশও তা অর্জনে সক্ষম। দরকার ইচ্ছাশক্তির দৃঢ়তা।’
কুয়েনসেল
ইরানের
দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলার সময় একটি
বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে
তেহরান। এতে অন্তত পাঁচজন
নিহত হয়েছেন। এর মধ্যে একটি
শিশুও রয়েছে।ইরানের
পররাষ...
কয়েক সপ্তাহের
বিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পাল্টাপাল্টি হামলা চালানোর পর সোমবার
ইরানের ওপর ‘কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প।একই সঙ্গে তার
অর্...
হিমালয়
অঞ্চলে সুনামির মতো ভয়াবহ বন্যায়
শত শত মানুষের মৃত্যুর
পর সোমবার (৩১ আগস্ট) নেপালে উদ্ধার হওয়া মরদেহগুলোর দাফন
শুরু হয়েছে। ভয়াবহ এই বন্যার পানির
স্রোতে গ্রাম ও জনপদ ভেসে
গেছে। এখনো হাজার হ...
লেবানন ও
ইসরাইলের মধ্যে
হওয়া চুক্তি
আবারও প্রত্যাখ্যান
করেছেন হিজবুল্লাহর
প্রধান নাঈম
কাসেম। ইরানের
সমর্থনপুষ্ট এই
গোষ্ঠী ‘আত্মসমর্পণ
করবে না’ বলে
হুঁশিয়ারি দিয়েছেন
তিনি। ইসরাইলের
সঙ্গে যু...
জুলাই মাসে
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-নেতৃত্বাধীন বিক্ষোভের
বিরুদ্ধে ভারতীয় পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, যার মধ্যে ইলেকট্রিক শক ডিভাইস এবং
পেলেট গানও ছিল। অ্যামন...
নিজেদের জাহাজ
লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য
ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সংযুক্ত আরব
আমিরাতে কিছুটা শান্ত পরিস্থিতির ...
হরমুজ
প্রণালী নিয়ে ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে
বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায়
ছয় মাস ধরে চলা
যুদ্ধে তেহরানকে আত্মস...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...