চীন থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন এলো। প্রধানমন্ত্রী সেটার উদ্বোধন করবেন। মিডিয়া থেকে একদল সাংবাদিকও অনুষ্ঠানে যাবেন। ঢাকাস্থ চীনা দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ফোন করে জানতে চাইলেন আমি যাচ্ছি কিনা? হেসে বলে দিলাম, আওয়ামী লীগ সরকার আমার নিরাপত্তা ছাড়পত্র দিবে না!তিনি অবাক হলেন। বললেন সরকারের সংশ্লিষ্ট দফতরে তারা আমার যাওয়ার কথা বলতে পারেন। আমি দেশের একমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত পত্রিকার সম্পাদক ও তাদের বন্ধু। তাতে কি? আমি তো লীগ নই রে ভাই- আমার সোজা উত্তর। বেচারা বিশ্বাস করতে পারছিলেন না। অবশ্যই সংশ্লিষ্ট দফতর নিরাপত্তা ছাড়পত্র দেয়নি, কখনো আগবাড়িয়ে সেটার অনুরোধও করিনি!
আমার সম্পাদিত জার্নালে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি সহ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল চীন থেকে আনা সাবমেরিনের। চীনা প্রতিরক্ষা উপদেষ্টা হাসিমুখে ওইসব দিয়েছিলেন। অন্য কোন মিডিয়ায় আইএসপিআর প্রদত্ত তথ্য ও ছবির বাইরে বিশেষ কিছু একটা ছাপা হয়নি! ওসবে প্রধানমন্ত্রীর ছবি সাবমেরিনের ছবিকে ম্লান করে দিয়েছিল। অবশ্য বেশক'জন নিরাপত্তা ছাড়পত্রধারী সাংবাদিকের ফেসবুক সয়লাব হয়ে গিয়েছিল 'সাবমেরিন ও তাঁহারা' জাতীয় ছবিতে! এদের প্রায় সবাই সারাজীবন বাংলাদেশে শক্তিশালী কোন সশস্ত্রবাহিনীর পক্ষে ছিলেন না। বরং সশস্ত্রবাহিনী একটি অনুৎপাদনশীল খাত বলেই এঁরা বিশ্বাস করতেন! তারপরও লীগের আমলে এরাই ছিলেন চারদিকে।পুরনো একটা সাবমেরিন ছিল তাদের ও লীগের কাছে রাজনৈতিক ফায়দা হাসিলের একটা উপকরণ।
চীনা প্রতিরক্ষা উপদেষ্টা যখন আমাকে ছবিগুলো দিচ্ছিলেন তখন মজার একটা কথা বলেছিলেন । ' ডিয়ার ফ্রেন্ড, তোমাদের কে আমরা লেটেস্ট টেকনোলজি কেন দিতে পারি না তা হয়তো বুঝতে পারো। তোমাদের এখানে এমন সব এলিমেন্ট আমরা গুরুত্বপূর্ণ জায়গায় ও বিষয়ে দেখতে পাই যারা তোমার দেশের স্বার্থ নয়, ভিন্ন দেশের স্বার্থ রক্ষায় বেশি তৎপর। আমাদের সামরিক সরঞ্জামের তথ্য ওরা পারলে দৌড়িয়ে জায়গা মতো দিয়ে আসে! তোমাদের সরকারও ওদের নিরাপত্তা ছাড়পত্র দিতে মুখিয়ে থাকে!' তিনি কয়েকটি উদাহরণও দিলেন।
শুধু কি চীনা টেকনোলজি? কোন দেশই হয়তো আমাদের উন্নত কোন প্রযুক্তি দিতে আগ্রহী হবে না। সরকার পরিবর্তন হলে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়, তবে ওইসব এলিমেন্টগুলো এদিকে ওদিকে রয়ে যায়! এটাই আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় অন্যতম প্রতিবন্ধক। মরহুম প্রেসিডেন্ট জেনারেল এরশাদ একবার তাঁর বাসায় আলাপকালে আমাকে ও সিনিয়র সাংবাদিক এলাহী নেওয়াজ খানকে এমন একটা তথ্য দিয়েছিলেন যে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। মোটকথা, ছিদ্র অনেক বড়, অনেক। এভাবে হয় না।
(কয়েক বছর আগে কোন এক বিশ্ব সুপার পাওয়ারের দেশে ওদের সরকারি দাওয়াত পেয়েছিলাম সফর করার। সেখানে বিশালাকার পারমাণবিক সাবমেরিন দেখেছি একটু দূর থেকে। কিন্তু আজো আমি আমাদের দেশের নৌবাহিনীর চীনের তৈরি পুরনো মডেলের মিং ক্লাস সাবমেরিন স্বচক্ষে দেখতে পারিনি! পরিবর্তিত পরিস্থিতিতেও আগ্রহ নেই আর! সশস্ত্রবাহিনীর জন্য যতটুকু পারি খেদমত করেছি। এটা অব্যাহত থাকবে আমৃত্যু... উইথ অর উইদাউট নিরাপত্তা ছাড়পত্র!)
লিংক: https://www.facebook.com/share/p/1GCn3iGLoR/
ভয়াবহ
বন্যায় হাজারেরও বেশি মানুষ নিহত
এবং আরও অনেকে নিখোঁজ
হওয়ার পর, বিশ্বের বৃহত্তম
গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতিপূরণ
দাবি করছে নেপাল।নেপালের
পররাষ্ট্রমন্ত্রী শিশির...
পাকিস্তানের
সাথে পানি-বণ্টন চুক্তি অবশ্যই ভারতকে বহাল রাখতে হবে এবং কাশ্মীর
অঞ্চলে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ কেন্দ্রের
কাজ বন্ধ করতে হবে। সোমবার (৩১ আগস্ট)
হেগের স্থায়ী সালিশি আদালত এই রায় দিয়েছ...
গত ১৮ অগস্ট থেকে ভারতের বিহার রাজ্যের রাজধানী পটনার গর্দানিবাগ এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষা বাতিলের দাবি, প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের
অভি...
মিয়ানমার-লাগোয়া
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা বাড়াতে কক্সবাজারের রামু সেনানিবাসকে
আধুনিক এবং পূর্ণা...
ভারতের বিভিন্ন
রাজ্যের ১৪ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে! সম্প্রতি দেশের শীর্ষ আদালতে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত (আদালত বান্ধব) বিজয় হংসরিয়া। অ্যামিকাস
কিউরিরা তথ্য...
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে
রোববার (১৭ আগস্ট) ঢাকা
থেকে কিছু শর্তের কথা
বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এগু...
বিশ্বের
৩৬টি দেশের গড়ে ৪৫ শতাংশ
মানুষের মধ্যে ভারতকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
রয়েছে। ৪১ শতাংশ মানুষের
দৃষ্টিভঙ্গি ভারতের অনুকূলে নয়। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান
পিউ রিসার্চ সেন্টার ৩৬টি দেশে...
রাখাইন
রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা বর্তমানে
বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা প্রায় তিন
লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফেরত নিতে
ইচ্ছুক। জান্তাসমর্থিত সরকার নিশ্চিত করেছে, এসব রোহি...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...