চীনের সঙ্গে সীমান্ত চুক্তিতে আস্থা নেই ভারতের বিরোধীদলগুলোর
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের বিরোধী দলগুলো চীনের সাথে দেশের সাম্প্রতিক সীমান্ত চুক্তির আওতায় সম্ভাব্য ভূখণ্ড ছাড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বেইজিংয়ের সাথে উত্তেজনা কমাতে কাজ করছে দিল্লি। বিরোধী দলগুলোর ঘোরতর সন্দেহ এ কাজ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার চীনকে অন্যায্য সুবিধা দিচ্ছে।
২০২০ সালের হিমালয় সীমান্ত সংঘর্ষের পরে সীমান্ত থেকে সৈন্যদের সরিয়ে নিতে একটি রূপরেখার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ৪ ডিসেম্বর সংসদে যে বিবৃতি দেন তা এই বিতর্কের সূত্রপাত করে।
রবিবার, প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির সিনিয়র নেতা জয়রাম রমেশ সংসদে চুক্তিটিকে ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে বলে সমালোচনা করেছেন।
রমেশকে উদ্ধৃত করে দি হিন্দু পত্রিকা লিখে, "আমরা ২০২০ সালের এপ্রিলের স্থিতাবস্থায় ফিরে যেতে চাই ... তারপরে আমরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) সৈন্য সরিয়ে নেয়া, উত্তেজনা প্রশমন এবং স্বাভাবিক ব্যবস্থাপনার দিকে নজর দেব।" চুক্তি করে ভারত চীনের কাছে ভূখণ্ড ছেড়ে দিয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
তবে বিশ্লেষকরা বলছেন যে বিরোধীদের চাপ সত্ত্বেও দুই এশিয়ান জায়ান্টের মধ্যে সম্পর্কের বর্তমান উষ্ণ অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। দুই দেশ অক্টোবরের শেষ থেকে সীমান্তে দুটি অবস্থানে কয়েক বছর ধরে কার্যত মুখোমুখি অবস্থানে থাকা সৈন্য প্রত্যাহার করে আসছে।
স্বাধীন রাজনৈতিক ভাষ্যকার যশবন্ত দেশমুখ বলেন, " কোনো অভিযোগ, যথেষ্ট প্রমাণিত না হওয়া পর্যন্ত, এই সরকারের উপর কোন প্রভাব ফেলবে বলে আমি সত্যিই মনে করি না। সরকার যদি চীনের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়, তবে তারা তা করবে এবং এই সময়ে বিরোধীরা আসলেই সরকারকে কোনো অন্যায়ের জন্য অভিযুক্ত করার অবস্থানে নেই।"
তিনি বলেন, মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গত মাসে রাজনৈতিকভাবে কৌশলগত রাজ্য মহারাষ্ট্রের রাজ্য নির্বাচনে অপ্রত্যাশিত বিজয়ের মাধ্যমে তার ম্যান্ডেটকে শক্তিশালী করেছে। এর আগে অক্টোবরে উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় আরেকটি বিস্ময়কর জয় লাভ করে মোদির দল।
এই পরাজয় কংগ্রেস পার্টিকে দুর্বল করেছে। তারা এর আগে বিজেপির শক্ত ঘাঁটি হিন্দি-ভাষী প্রদেশগুলিতে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করছিল। যার ফলে লোকসভা নির্বাচনে বিজেপি তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায়।
দেশমুখ বলেন, "মহারাষ্ট্রে বিশাল ক্ষতির পরে আমি মনে করি বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে, বিজেপি এনডিএ সরকারের বিরুদ্ধে কোনও আনতে হলে প্রচুর মাল-মশল্লা জোগাড় করতে হবে।"
সীমান্তে শান্তি চীন-ভারত বাণিজ্য সম্পর্কের উন্নতি ঘটাবে বলে আশা জাগিয়েছে, যা সমগ্র এশিয়ায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আগামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক বাড়ানোর হুমকির কারণে এটা গুরুত্বপূর্ণ।
সীমান্ত উত্তেজনার পর থেকে গত চার বছর ধরে ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট নেই। অন্যদিকে চীনা নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে নয়াদিল্লির বাড়তি হয়রানী ইলেকট্রনিক্স-এর মতো খাতে সহযোগিতাকে বাধাগ্রস্ত করেছে।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকারের সহকারী অধ্যাপক উদয় চন্দ্র বলেন, চীন-ভারত সম্পর্ক উন্নতির দিকে। এটা প্রাক-মহামারী স্তরে ফিরে যাওয়া একটি ভাল সূচনা।”
উত্তেজনাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের পটভূমিতে ১৮ মাস শূন্য থাকার পর গত মে মাসে চীন ভারতে তার নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র কূটনীতিক জু ফেইহংকে নিযুক্ত করেছে। এরপর সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা উচিত। আমি আশা করি ২০২৫ সালে এটা চালু হতে পারে।”
চন্দ্র বলেন, “আমার মনে হয় না ভারতের বিরোধী দলগুলো কূটনীতির এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিরোধী ঐক্য যেভাবেই হোক অধরা থেকে যায়।
সাউথ চায়না মর্নিং পোস্ট থেকে অনুদিত
ইসরায়েলের
আরব দলগুলোর সঙ্গে সমঝোতা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন
নেতানিয়াহুকে সরানোর সুযোগ পাবে বিরোধীরা। কিন্তু
এতে বিরোধী শিবিরেরই একাংশের আপত্তি আছে। নির্বাচনে রেকর্ডসংখ্যক
ভোট ও আসন পাওয়া
আরব দ...
ভারতে
নারীর বিরুদ্ধে করা অপরাধে সবচেয়ে
বেশি অভিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও
বিধায়কেরা। ভারতে নির্বাচন ও জনপ্রতিনিধিদের নিয়ে
গবেষণা করে এমন একটা
সর্বভারতীয় সংস্থা এক সমীক্ষায় এমন
তথ্...
ভারতের
নয়াদিল্লির ঐতিহাসিক রেস কোর্স মসজিদের
পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৭০০টি
পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে।
এদের প্রায় সবাই মুসলিম। সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা
গেছে, মস...
ভারতের
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় খ্রিষ্টান সম্প্রদায়ের তিনটি পরিবারের সদস্যদের মারধর এবং জোর করে
দুর্গাপূজার মণ্ডপে নিয়ে ধর্মীয় আচার
পালনে বাধ্য করার অভিযোগ উঠেছে।
একটি পরিবারের এক নারীক...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অগ্রগতির
মুখে আবারও তাদের সঙ্গে সংঘাতে যুক্ত হতে সম্মত হয়েছে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইয়েমেনের কয়েকটি
সূত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছে,
দেশটির দক্ষিণাঞ্চলে হ...
মধ্যপ্রাচ্যে
নানা দেশের মধ্যে অশান্তি সত্ত্বেও সৌদি আরব দীর্ঘদিন
ধরেই নিজেকে এক নিরাপদ আশ্রয়স্থল
হিসেবে উপস্থাপন করে আসছিল।কিন্তু
সৌদির রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলা ...
কারাবন্দি
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সরকারবিরোধী বিক্ষোভ এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার পর রোববার (১১ অক্টোবর)
পাকিস্তানের পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ...
যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতির আওতায় তুরস্ক ও পাকিস্তান সৌদি আরবকে সামরিক সহায়তা প্রদানের পথে এগিয়ে চলেছে। হুথি বিদ্রোহীদের হামলায় শহর, জ্বালানি অবকাঠামো ও ধর্মীয় স্থান রক্ষার ক্ষেত্রে যে বাস্তব চ্যালেঞ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...