ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, টিপু সুলতান প্রকৃতপক্ষে ইতিহাসের একটি অত্যন্ত জটিল চরিত্র।
শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন জয়শঙ্কর।
‘টিপু সুলতান: দ্য সাগা অব দ্য মহীশূর ইন্টারেগনাম’ শিরোনামের বইটির লেখক ভারতীয় ইতিহাসবিদ বিক্রম সম্পাথ।
ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান। নিজের রাজ্য রক্ষায় তিনি ইংরেজদের বিরুদ্ধে অসম সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। এ জন্য তিনি ‘টাইগার অব মহীশূর’ (মহীশূরের বাঘ) উপাধি পেয়েছিলেন।
১৭৯৯ সালে ইংরেজ বাহিনী মহীশূরের রাজধানী সেরিঙ্গাপটমে আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে। আগে মহীশূর ভারতের একটি রাজ্য থাকলেও এখন নাম বদলে হয়েছে কর্ণাটক। রাজধানী বেঙ্গালুরু।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গতকাল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে টিপু সুলতানকে প্রকৃতপক্ষে ইতিহাসের অত্যন্ত জটিল এক চরিত্র হিসেবে বর্ণনা করেন। এ ক্ষেত্রে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে টিপু সুলতানের প্রতিরোধ লড়াইয়ের পাশাপাশি তাঁর শাসনের ‘বিতর্কিত’ দিক তুলে ধরেন।
মহীশূর অঞ্চলে টিপু সুলতানের শাসনের ‘প্রতিকূল’ প্রভাব থাকার কথা বলেন জয়শঙ্কর। তাঁর দাবি, ভারতীয় ইতিহাস ব্রিটিশদের বিরুদ্ধে টিপু সুলতানের লড়াইয়ের দিকটির প্রতি বেশি মনোযোগ দিয়েছে। তাঁর শাসনের অন্য দিকগুলোকে ইতিহাস অবহেলা করেছে।
জয়শঙ্কর দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অধীনে ভারত বিকল্প নানা দৃষ্টিভঙ্গির উত্থান দেখেছে।
জয়শঙ্কর বলেন, ‘আমরা আর ভোটব্যাংকে বন্দী নই, পীড়াদায়ক সত্য প্রকাশ করা রাজনৈতিকভাবে ভুল নয়।’
চীন
ও পাকিস্তান ‘কারাকোরাম ২০২৬’ নামে একটি যৌথ
সামরিক মহড়া শেষ হয়েছে। চীনের
জিনজিয়াং প্রদেশের কোরলা শহরে ১৪ অক্টোবর এই মহড়া শুরু হয়। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এই প্রশিক্ষণের মূল
...
ইরানের
সেনাবাহিনী 'আরাশ' সিরিজের একটি উন্নত দূরপাল্লার
আক্রমণকারী ড্রোন উন্মোচন করেছে। এতে বড় আকারের
ওয়ারহেড এবং স্যাটেলাইটের ওপর
নির্ভরশীল নয় এমন নেভিগেশন
ব্যবস্থা যুক্ত করার দাবি করা
হয়েছে। এর...
৬ অক্টোবর, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল দ্বিপাক্ষিক
সম্পর্কের ক্ষেত্রে নিয়োজিত ভার...
পাকিস্তান মঙ্গলবার
(৬ অক্টোবর) নিজস্ব প্রযুক্তিতে
তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য
‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের
বর্ধিত সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ
সম্পন্ন করেছে।আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর...
বাংলাদেশ
সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে
দেশটির সামরিক বাহিনী মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত
অন্তত ৩৩ জন নিহত
হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমা আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি
দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে তিনি
জাপান ও সৌদি আরব
যাবেন দ্বিপক্ষীয় সফরে। আর জাতিসংঘের জলবায়ু
পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মে...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...