থাই সীমান্তে মিয়ানমার সরকারি বাহিনীর আরেকটি ঘাঁটির পতন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
থাই সীমান্তের কাছে কারেন রাজ্যের কাওকারেক টাউনশিপে মিয়ানমার সরকারের আরেকটি ঘাঁটির পতন ঘটেছে। গত শুক্রবার (২৩ মে) প্রতিরোধ বাহিনীর ঘাঁটিটি দখল করে বলে সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে।
কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং মিয়ানমারে প্রাচীনতম জাতিগত বিপ্লবী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)-এর সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন (কেএনডিও) এই আক্রমনে নেতৃত্ব দেয়। তাদের সঙ্গে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) সহ আরোক কয়েকটি জান্তা-বিরোধী গ্রুপ ব্লেডো সামরিক ঘাঁটিতে অভিযান চালায়।
শাসক বাহিনী বিমান শক্তি ব্যবহার করেও ঘাঁটিটি রক্ষার ব্যর্থ হয়।
প্রতিরোধ বাহিনী ঘাঁটি থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে। এ সময় প্রায় ৩০ জন সরকারি সেনা আত্মসমর্পণ করে। অফিসারসহ আরও প্রায় ১৫ জন মোই নদী পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে।
প্রতিরোধ বাহিনী গণমাধ্যমকে জানিয়েছে যে শাসক বাহিনী তাদের ঘাঁটি ছেড়ে পালিয়ে যাওয়ার কারণ হলো তারা অবিরাম ড্রোন হামলা ঠেকাতে পারছিল না।
কারেন বাহিনীর ড্রোন ইউনিট জানায়, তারা ঘাঁটিতে হামলার জন্য ড্রোনের পাশাপাশি তারা ১২০ মিমি মর্টার ব্যবহার করে।
এর আগে কেএনএলএ এবং তার মিত্ররা হপা-আন জেলার উপ-শহর পাইংকিয়নে জান্তার মাও ফো কে ঘাঁটি দখল করে।
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...