দক্ষিণ এশিয়ায় উত্তেজনা: ড্রোন বহর সম্প্রসারণ করছে বাংলাদেশ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সংঘাতে তুরস্কের তৈরি বায়রাক্টর টিবি২ ড্রোনের পারফরম্যান্সে প্রতিরক্ষা মহল বেশ মুগ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আছে এই অস্ত্র। এখন শোনা যাচ্ছে নৌবাহিনীও অপারেশনাল কাজে ব্যবহারের জন্য এই ড্রোন কেনার কথা বিবেচনা করছে।
বঙ্গোপসাগরে নজরদারি এবং সম্ভব্য হুমকি মোকাবেলায় বায়রাক্টর টিবি২ ড্রোন কাজে লাগাতে চায় বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশের এই উদ্যোগকে ভূ-রাজনৈতিকভাবে সংবেদনশীল দক্ষিণ এশিয়া অঞ্চলে দেশটির নৌ সক্ষমতা বৃদ্ধির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়াভিত্তিক ওয়েবসাইট - ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর বিমান শাখা বায়রাক্টর টিবি২ সংগ্রহে আগ্রহী। তারা বায়রাক্টর টিবি২ ড্রোনের এমন সংস্করণ কিনতে চায় যা ছোট রানওয়ে থেকে পরিচালনা করা যাবে। একই সঙ্গে নৌযান বা ছোট বিমানঘাঁটি থেকে এগুলোর উড্ডয়ন পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
তুরস্কের বায়কার টেকনোলজি’র ডিজাইন করা বায়রাক্টর টিবি২ বর্তমানে সবচেয়ে উন্নত মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স (এমএএলই) ড্রোনগুলোর একটি।
তুরস্কের প্রথম ড্রোন ক্যারিয়ার ‘টিসিজি আনাদোলু’ থেকে পরিচালনার জন্য মূলত এগুলো তৈরি করা হয়। এগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং নিখুঁত আঘাত হানার ক্ষমতাসহ ব্যাপকভিত্তিক মিশনে মোতায়েন করা যায়।
বায়রাক্টর টিবি৩ ভেরিয়েন্ট ছোট ডেকে উৎক্ষেপণ এবং নামানো যায়। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বায়রাক্টর টিবি২ ড্রোনের মোট ১২টি ইউনিট কিনবে বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ছয়টি ইউনিট ২০২৩ সাল থেকে অপারেশনাল। বাকি ছয়টির শীঘ্রই সেনাবাহিনী হাতে পাবে।
শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং রেকি (আইএসআর) কাজের জন্যই নয় বরং শত্রুর উপর নিখুঁত আক্রমণ চালানোর কাজেও এগুলো ব্যবহার করা যাবে। এতে প্রচলিত ও অসম যুদ্ধ উভয় ক্ষেত্রেই বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
ভারতের সাথে বিরোধপূর্ণ সীমান্তে মোতায়েনের জন্য পাকিস্তান মাত্র এক বছর আগে এ ধরনের ড্রোন সংগ্রহ করে।
বাংলাদেশ আত্মরক্ষার জন্য এসব ড্রোন সংগ্রহ করছে। তবে প্রতিবেশী ভারত ইতোমধ্যে এর প্রভাব অনুভব করছে। তারা বাংলাদেশের সাথে তাদের সীমান্তের কাছে এই ড্রোনের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
উদ্বিগ্ন ভারতীয় সামরিক কর্মকর্তারা বলেন যে সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে যেকোনো ইউএভি উড়ানো হলে তা আকাশসীমা লঙ্ঘন বলে বিবেচিত হবে। এর পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দেন তারা।
ভারতের অভিযোগ, ট্রান্সপন্ডার টিবি২আর১০১৭৮ সংকেতের বায়রাক্টর টিবি২ ড্রোন তার মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সীমান্তের কাছে উড়তে দেখা গেছে।
ঢাকার তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা এ ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৭তম ডিভিশনের নিয়মিত নজরদারি কার্যক্রমে নিয়োজিত ছিল।
দৃষ্টিসীমার বাইরের উচ্চতায় উড়তে থাকা ড্রোনটি ভারতীয় রাডার সিস্টেম ট্র্যাক করে বলে তারা দাবি করেন।
একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা দাবি করেন যে ড্রোনটি এমন উঁচু দিয়ে উড়ছিল যে সেটা খালি চোখে দেখা যায়নি। তবে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) রাডারে এর উপস্থিতি ধরা পড়ে।
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...