বাংলাদেশের অন্তবর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এনসিপিসহ কয়েকটি দলের দাবি- সংস্কার এবং বিচারের পর নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, জুলাই গণ-অভ্যুত্থানের যারা পক্ষশক্তি, তাদের বিচার-বিবেচনাবোধের প্রতি আমাদের আস্থা রয়েছে।
আসিফ নজরুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকে সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সব পদক্ষেপ গ্রহণ করছেন। এর আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা ও মতভেদ রয়েছে, আমরা আশা করি সেগুলো দূর হয়ে যাবে।’
নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই বলেও জানিয়েছেন ড. আসিফ নজরুল।
রাজনৈতিক মতপার্থক্য যদি শেষ পর্যন্ত থাকে, তখন কি সময়মতো নির্বাচন সম্ভব হবে—জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, এটা তো আপনারা ‘যদি’র ব্যাপার বললেন।
উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।
এনসিপি চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন, এটা তো এনসিপির দলীয় বক্তব্য। তাদের দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু নেই।
উপদেষ্টা বলেন, সরকারের বক্তব্যটা বললাম।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আসিফ নজরুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে।
তিনি বলেন, একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে। এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে অবনতি ঘটে সেটা যতই দুঃখজনক হোক,হতাশাজনক হোক এটি খুব অস্বাভাবিক বলে মনে করি না।
তিনি বলেন, আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকল করেছি, আবার ভালো হয়ে গেছে। ইনশাআল্লাহ আরও ভালো হবে আবার।
বাসস
পশ্চিমবঙ্গের
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে
১২ বছরের এক শিশুকে অপহরণ,
ধর্ষণ ও হত্যার ঘটনায়
প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ (বন্দুকযুদ্ধ) নিহত হয়েছেন।মঙ্গলবার (৭
জুলাই) গভীর রাতে বা...
দ্বিপাক্ষিক
সম্পর্ক জোরদার, বাণিজ্য প্রসার এবং যৌথ অর্থনৈতিক
প্রবৃদ্ধি জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার
অংশ হিসেবে বাংলাদেশ ও নেপাল আঞ্চলিক
সংযোগ বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।৭ জু...
পাকিস্তানের
করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া
একটি বোয়িং কার্গো উড়োজাহাজের সন্ধানে বুধবার তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, রাডারে উড়োজাহাজটিকে...
বাংলাদেশ
ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক
বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব...
বাংলাদেশের
গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে
সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা,
বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ
বিভিন্ন ব...
পশ্চিম
মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে
১৪টি নিয়ন্ত্রণকারী জাতিগত আরাকান আর্মি (এএ), রাখাইন পরিচয়
এবং ঐতিহাসিক ধারাবাহিকতার বৃহত্তর ঘোষণার অংশ হিসেবে পাউকতাও
এবং মিনবিয়াসহ বেশ কয...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ
বিন সালমান আল সৌদ দেশটি
সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সোমবার (৬ জুলাই)
বাংলাদেশ সচিবালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...