আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি এক বিশ্লেষণে লিখেছে, ইরানের সাথে পরমাণু চুক্তির বিরোধীদের প্রভাব কেবল ওয়াশিংটনের নব্য রক্ষণশীল এবং ইসরাইলি লবির মধ্যেই সীমিত। মার্কিনীদের বাদ বাকি বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ এমনকি ট্রাম্পের রিপাবলিকান ঘাঁটিও এই সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে। তেহরান টাইমস এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি প্রকাশ করেছে।
তেহরান টাইমস আরও লিখে, ইরানের সাথে পরমাণু চুক্তির বিরোধীদের প্রতি আমেরিকার জনমত এমনকি রিপাবলিকানদেরও ব্যাপক সমর্থন নেই। সুতরাং ট্রাম্প যদি এই বিরোধী গোষ্ঠীগুলোকে উপেক্ষা করে তাহলে তাকে চরম রাজনৈতিক মূল্য দিতে হবে।
নব্য রক্ষণশীল এবং অবাস্তব দাবি
ওয়াশিংটন ও ইসরাইলের নব্য রক্ষণশীল এবং তাদের মিত্ররা চায় ইরান যেন তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বর্জন করে। বিশেষজ্ঞরা এই অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘বিষাক্ত’ বলে বর্ণনা করেছেন। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ গবেষক সিনা তুসি এ ধরনের চাওয়াকে ট্রাম্পের কূটনীতিতে নাশকতার প্রচেষ্টা বলে মনে করেন।
সমঝোতার প্রতি ব্যাপক সমর্থন
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে ৬৯ শতাংশ আমেরিকানের মধ্যে ৬৪ শতাংশই রিপাবলিকান ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার লক্ষ্যে করা চুক্তিটিকে সমর্থন করে। এই পরিস্থিতিতে বিরোধীরা বিভ্রান্তিকর জরিপ প্রচারের মাধ্যমে জনমত বিকৃত করার চেষ্টা করছে।
ট্রাম্প সমর্থক গোষ্ঠী
স্টিভ ব্যানন এবং মার্জোরি টেলর গ্রিনসহ ট্রাম্প সমর্থক শিবিরের প্রভাবশালী ব্যক্তিরাও ইরান-বিরোধী যুদ্ধবাজ মনোভাবের তীব্র বিরোধিতা করেছেন। ট্যাকার কার্লসনও সতর্ক করে বলেছেন ইরানের সাথে যেকোনো ধরনের সংঘর্ষ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে।
আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান পরিবর্তন
সৌদি আরবসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য আঞ্চলিক মিত্র যারা ইতোপূর্বে ২০১৫ সালের পরমাণু চুক্তির বিরুদ্ধে সোচ্চার ছিল, এবার তারা ইরানের সাথে ট্রাম্পের পরোক্ষ আলোচনাকে সমর্থন করছে। বিশ্লেষকরা এই পরিবর্তন সম্পর্কে বলছেন, উত্তেজনা বাড়তে না দেয়ার আকাঙ্ক্ষাই এর কারণ।
সামনের পথ: রাজনৈতিক ব্যয় ছাড়াই চুক্তি
ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব বলয় ও জনমতের সমর্থনের ওপর নির্ভর করে ইরানের সাথে এমন একটি চুক্তি স্বাক্ষর করতে পারেন যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করেও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবাজরা কেবল তথ্য বিকৃত করে আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে।
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যাশিতই ছিল। কিন্তু এর প্রকৃত তাৎপর্য
নিহিত রয়েছে ম...
এক দশক ধরে ভারতের
ভারতীয় জনতা পার্টির সরকার
পাকিস্তানের সঙ্গে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্নতার নীতি অনুসরণ করে
আসছে। শুধু কূটনৈতিক যোগাযোগই
নয়, মানুষে-মানুষে সম্পর্ক, এমনকি ক্রীড়াক্ষেত্রের যোগাযোগও কার...
কালো
কাপড়ে মোড়া একটি কফিন
ধীরে ধীরে এগিয়ে চলেছে
তেহরানের রাস্তায়। বিলম্বিত গ্রীষ্মের গরমে লাখো মানুষের
ভিড়। তাঁদের নিশ্বাসও যেন একসঙ্গে উঠছে-নামছে; যেন এক ছন্দে
শোক আর প্রতিবাদ মিশে
গেছে।জনসমুদ্...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও
দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
ভারত। চীন, বাংলাদেশ ও
মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর তৈরির বিষয়ে ওই সফরে যে
কথাবার্তা হয়েছ...
সাইদ এরাকাত২৩ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত
ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন ভবিষ্যতে মার্কিন রাজনীতির এক মোড় ঘোরানো
মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে।
এই নির্বাচন শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ
ছিল। কিন্তু ...
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় বাংলাদেশ এক ক্লান্তির ফাঁদে আটকা পড়ছে: সবাই জানে যে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু সব প্রচেষ্টা কৌশল পরিবর্তনের পরিবর্তে কেবল ক্লান্তিকে সামাল দিচ্ছে।...
ভারত সরকার ‘চিকেন নেক’ নামেও পরিচিত শিলিগুড়ি করিডোরে সামরিক অবকাঠামো নির্মাণের কাজ পুরোদমে শুরু করেছে। যদিও বলা হচ্ছে এই চারটি দেশের সীমান্তবর্তী উত্তর-পূর্ব অঞ্চলকে সুরক্ষিত করতে এই তৎপরতা চালানো হচ...
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল ৫০ বছর ধরে ভারতের জাতীয়, রাজ্য বা স্থানীয়—প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই তিনি দেখলেন, ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) প্রকাশিত ভোটার...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...