পাকিস্তান: সমাবেশ ঘিরে উত্তাল ইসলামাবাদ, নিহত ৭, সেনা মোতায়েন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা সমাবেশ ঘিরে রাজধানী ইসলামাবাদ উত্তাল হয়ে উঠেছে। পথে পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা ডিঙিয়ে আজ মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ‘ডি–চকে’ সমাবেশস্থলে পৌঁছে যান দলটির নেতা-কর্মীরা। সমাবেশে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়েছে।
কারাবন্দী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ডি–চকে সমাবেশের ডাক দেয় পিটিআই। সংবিধানের এই সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়।
পিটিআইয়ের এই কর্মসূচিকে ‘চূড়ান্ত ডাক’ অভিহিত করে দলীয় সব নেতা-কর্মীকে তাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে গত রোববার ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। এই গাড়িবহরে আছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। তিনি স্বামীকে মুক্ত না করে ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেয় সরকার। পথে পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ডাকা হয় আধা সামরিক বাহিনীর সদস্যদেরও। বিভিন্ন স্থানে বাধা দেওয়া হয় পিটিআইয়ের নেতা-কর্মীদের। বাধা ডিঙিয়ে নেতা-কর্মীরা ইসলামাবাদের দিকে অগ্রসর হতে থাকলে ‘দেখামাত্র গুলির’ নির্দেশ দিয়ে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডি–চক ঘিরে প্রতিবন্ধকতা হিসেবে বসানো ‘কনটেইনার’ বেয়ে ওপরে উঠছেন পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। এ সময় কনটেইনারের ওপর অবস্থান নেওয়া সেনাসদস্যদের সঙ্গে তাঁদের করমর্দন করতে দেখা যায়।
পথে পথে সংঘর্ষ, হতাহত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আজও পিটিআইয়ের নেতা-কর্মীদের পথে পথে সংঘর্ষ হয়। এ কর্মসূচি ঘিরে আধা সামরিক বাহিনীর তিন সদস্য ও পুলিশের এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পিটিআই নেতা–কর্মীদের এই ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিজেদের তিন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে পিটিআই। দলের চেয়ারম্যান গহর আলী খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তাঁদের কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি কর্মসূচিতে অংশ নেওয়া নিরীহ মানুষের ওপর গুলি না চালানোর আহ্বান জানিয়েছেন।
পিটিআইয়ের নেতা-কর্মীরা ডি–চকে পৌঁছে গেলে তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের পাশাপাশি গুলি চালানো হয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান নেতা–কর্মীরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা সত্ত্বেও ডি–চকেই সমাবেশ করার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। পিটিআইয়ের এই কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গান্দাপুর বলেন, ‘ডি–চক মানে ডি–চকই। সেখানেই সমাবেশ হবে।’
দাবি আদায়ে অনড় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। স্বামীকে মুক্ত করার অঙ্গীকার করেছেন। এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে সাবেক ফার্স্ট লেডি বলেন, ‘কথা দিন, খান (ইমরান খান) যতক্ষণ না আমাদের সঙ্গে আসছেন, ততক্ষণ আমরা ডি–ক ছেড়ে যাব না।’
বড় অভিযানের শঙ্কা
পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে অব্যাহত সংঘর্ষের মধ্যে ইসলামাবাদের সব দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ডি–চকসহ আশপাশের সেনাসদস্যরা অবস্থান নিয়েছেন। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড় ধরনের অভিযানে যেতে পারে, এমন আশঙ্কা ছড়িয়ে পড়েছে।
পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে কয়েক দিন ধরেই পাকিস্তানে উত্তেজনা বিরাজ করছে। গতকাল চতুর্থ দিনের মতো মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। কিছু এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবাও ব্যাহত হয়। এ ছাড়া বিক্ষোভ ঘিরে পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এক বিবৃতিতে মানবাধিকার, শান্তিপূর্ণ সমাবেশসহ মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে এবং সহিংসতা থেকে বিরত থাকতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ডন ও জিও নিউজ
ইরানের
দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাব হিসেবে বাহরাইন
ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক
লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।এর আগে যুক্...
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের আগে তুরস্কে কয়েক
হাজার কোটি ডলারের অস্ত্র
চুক্তির ঘোষণা দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা।
মূলত ইউরোপের প্রতিরক্ষায় নিজেদ...
চীন
সোমবার (৬ জুলাই) একটি সাবমেরিন থেকে
প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণমূলক ডামি ওয়ারহেড বহনকারী
একটি ‘কৌশলগত’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।কৌশলগতভাবে
গুরুত্বপূর্ণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্...
ইয়েমেনের
বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হুতি
বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা
নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা
আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত
...
আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তাদের মিত্র
তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা শনিবার (৪ জুলাই) মালিজুড়ে নতুন করে সমন্বিত
হামলা চালিয়েছে। কয়েক মাস আগে
একই ধরনের হামলায় দেশটির সামরিক জান্তাকে বড় ধাক্কা দ...
ইউক্রেনের
পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের দাবি
করেছে রাশিয়া। গত শুক্রবার রুশ
সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায়, দীর্ঘদিন লড়াইয়ের পর শহরটি তা...
যুক্তরাষ্ট্র
শনিবার (৪ জুলাই) ২৫০ বছরে পদার্পণ
করেছে। তবে স্বাধীনতার এই
ঐতিহাসিক বার্ষিকী উদ্যাপিত হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের
প্রেক্ষাপটে। একই সঙ্গে প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প এ উদ্যাপনের কেন্...
হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং লোহিত সাগরে উত্তেজনার ফলে বিশ্ব বাণিজ্যের নৌপথের মানচিত্র বদলে যাচ্ছে। সমুদ্র ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন বিশ্বজুড়ে কন্টেইনারবাহী জাহাজের যাতায়াতের প্রধ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...