বিমান বাহিনীর আধুনিকায়নে বাংলাদেশকে পশ্চিমমুখি হতে হবে
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ বিমান বাহিনীকে (বিএএফ) আধুনিকায়নের জন্য রাশিয়া ও চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে পশ্চিমের প্রতি দৃষ্টি দেয়ার সময় এসেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এক্ষেত্রে সুযোগ নিয়ে এসেছে। পশ্চিমা প্রযুক্তিতে বিএএফকে সমৃদ্ধ করতে পারে ড. মুহাম্মদ ইউনূসের নতুন সরকার। এতে বাংলাদেশের দীর্ঘদিনের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি শক্তিশালী হবে। বিএএফের বর্তমান উইপন সিস্টেম, যেমন ফাইটার, ইউটিলিটি হেলিকপ্টার এবং সারফেস-টু-এয়ার মিসাইল রাশিয়া বা চীনের তৈরি। এগুলো কয়েক দশক পুরানো এবং তেমন নির্ভরযোগ্যও নয়।
১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জোটনিরপেক্ষ নীতির উপর জোর দিয়ে আসছে। তাই উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের বলয়ে টেনে আনতে বেইজিং এবং মস্কো যে কৌশলগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে ব্যাপারে ঢাকাকে সতর্ক থাকতে হবে। নিরপেক্ষতা বজায় রাখার জন্য বাংলাদেশকে নির্ভরতার ক্ষেত্রে রাশিয়া-চীন ও পশ্চিমের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তাছাড়া বাংলাদেশের প্রতিবেশী মায়ানমার সমরাস্ত্রের জন্য চীন, রাশিয়া ও ভারতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল।
ঢাকা ইতিমধ্যেই তার আধুনিকীকরণ কর্মসূচি, ‘ফোর্সেস গোল ২০৩০’ কার্যকর করার ক্ষেত্রে ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন। আধুনিক বিমান পরিচালনায় বিএএফ-এর দক্ষতা বৃদ্ধি, কর্মীদের জীবনের ঝুঁকি হ্রাস এবং বাংলাদেশের সার্বভৌম আকাশসীমা বজায় রাখার জন্য এই কর্মসূচি প্রণয়ন করা হয়। এতে ন্যাটোর মতো সরঞ্জাম সংগ্রহ করে অস্ত্রাগারে বৈচিত্র্য আনার লক্ষ্য নির্ধারণ করা হয়।
চীন ও রাশিয়ান সরঞ্জামের জন্য বিএএফকে চড়া মূল্য দিতে হয়েছে। ১৬টি রাশিয়ান ইয়াক-১৩০ ফাইটার-প্রশিক্ষন জেটের মধ্যে এক দশকেরও কম সময়ে চারটি বিধ্বস্ত হয়েছে, একজন পাইলটও মারা গেছে। ২০১৫ সালে চীন থেকে নতুন পাওয়া এফ-৭এমবি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলট 'নিখোঁজ' হয়েছিলেন এবং তাকে খুঁজে পাওয়া যায়নি। চীনা তৈরি ফাইটার এবং কে-৮ বা পিটি-৬-এর মতো বেসিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
বাংলাদেশের সরকার পরিবর্তন পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো থেকে সমরাস্ত্র কেনার একটি সুযোগ এনে দিয়েছে। পশ্চিমা দেশগুলো এখন ঢাকার সঙ্গে কোন ধরনের চুক্তি করতে দ্বিধা করবে না। এটি একটি সুযোগ যা নেয়া উচিত।
দ্যা স্ট্রাটেজিস্ট
ভারত
ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা
এ কথা জানিয়েছেন। এদিন
দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং
অন্যান্য ক্ষেত্রে স...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...