সম্প্রতি বেইজিংয়ে চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সাথে সাক্ষাত করেছেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রধান মার্শাল জহির আহমেদ বাবর। মিডিয়ার খবর অনুযায়ী, আলোচনাকালে ডং জুন পাকিস্তান ২০৩০ সালের মধ্যে চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান পাবে বলে জনাব বাবরকে আশ্বস্ত করেছেন।
খবর সঠিক হলে, এটি চীন-পাকিস্তান সামরিক সহযোগিতায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসাবে বিবেচিত হবে। আনুষ্ঠানিকভাবে, বাবরের সফরের উদ্দেশ্য ছিল ৪০টি জে-৩৫এ পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করা। এগুলোর দাম ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে এবং চীন আগামী দুই বছরের মধ্যে পাকিস্তানকে বিমানগুলো সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।
চীন দ্রুত তার প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ঘটাচ্ছে এবং মহাকাশ উন্নয়নের দেশটির অগ্রগতি উল্লেখযোগ্য।
পাকিস্তানের মিডিয়াগুলো বলছে যে, চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার সাথে সাথে সেগুলো পাকিস্তানও পাবে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন বাবরকে জানিয়েছেন যে চীন পাকিস্তানি বিমানবাহিনীকে তার পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান দিয়ে সজ্জিত করতে ইচ্ছুক।
চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান কেমন বা এর বৈশিষ্ট্য কী সে সম্পর্কে এখনো কোন ধরাণা পাওয়া যায়নি। তবে, কয়েক সপ্তাহ আগে চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দাবি করেছে।
পাকিস্তানি সূত্র বলছে, ষষ্ঠ প্রজন্মের দুটি প্রোটোটাইপ, একটি যুদ্ধবিমান এবং অন্যটি ফাইটার-বম্বার বিমান, ২০২৫ সালে প্রথম আকাশে ওড়ে। এটি একটি মাইলফলক যা পরবর্তী প্রজন্মের বিমান তৈরির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো বৈশ্বিক প্রতিযোগীদের ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা প্রদর্শন।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, চীন ২০৩০ সালের মধ্যে নিজস্ব ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করতে সক্ষম হয়, তবে এটি তাৎপর্যপূর্ণ হবে। অন্যদিকে, ভারত এখনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির চেষ্টাতেও সফল হতে পারেনি।
ইন্ডিয়া.কম থেকে অনুবাদ
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...