এডিটর’স চয়েস
বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
আফগানিস্তানের শরণার্থী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী রাজধানী কাবুলে এক বিস্ফোরণে নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার এক বিস্ফোরণে খলিল উর-রহমান হাক্কানিসহ ৬ জন নিহত হয়েছেন।
আইএসআইএস এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। এই হামলাকে "কাপুরুষোচিত হামলা" উল্লেখ করে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এর নিন্দা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল আত্মঘাতী বোমা হামলা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র জানিয়েছে, কাবুলের শরণার্থী মন্ত্রণালয়ে এ হামলা চালানো হয়।
বিস্ফোরণের জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
২০২১ সালে আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী প্রত্যাহারের পর হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হয়েছিলেন।
আল জাজিরা থেকে অনুবাদ