বোয়িংয়ের তৈরি ব্ল্যাকজ্যাক ড্রোনের নতুন অপারেটর বাংলাদেশ নৌবাহিনী
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
সেনাবাহিনীর পর বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি আরকিউ-২১এ ব্ল্যাকজ্যাক ইউএভি (আনম্যান্ড এয়ার ভেহিকেল) সিস্টেম বা ড্রোনের নতুন অপারেটর হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাহাজ থেকে এই ড্রোন দিয়ে নজরদারি অভিযান পরিচালনা করতে পারবে নৌবাহিনী।
সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে বোয়িং-ইনসিটু’র তৈরি এই প্ল্যাটফর্মের চালান গ্রহণ করেছে বলে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
এই সংযুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ কর্মসূচি এবং ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার অংশ। বৃহত্তর ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন মিত্র দেশে এসব ড্রোন সরবরাহ করে।
ব্ল্যাকজ্যাক উড়ানোর জন্য কোন রানওয়ের দরকার নেই। জাহাজ থেকে এগুলো ওড়ানো যায়। এসব ড্রোন দিয়ে কৌশলগত গোয়েন্দাবৃত্তি, নজরদারি এবং রেকি (আএসআর) করা যায়। স্থল ও সমুদ্র যেকোন স্থানে অভিযান পরিচালনার জন্য এসব ড্রোন বিশেষ তৈরি।
বোয়িংয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইনসিটু মূলত মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোরের ব্যবহারের জন্য ব্ল্যাকজ্যাক ড্রোন তৈরি করে। এছাড়া সীমিত সংখ্যক অংশীদার দেশেগুলোতে রপ্তানি করা হয়।
প্রতিটি আরকিউ-২১এ সিস্টেমে পাঁচটি ড্রোন এবং দুটি গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে। ড্রোনগুলোকে স্থল বা জাহাজ থেকে ভাগে ‘রেল সিস্টেম’ দিয়ে উড্ডয়ন এবং ‘স্কাইহুক’ দিয়ে অবতরণ করানো হয়। এটি গাড়ি দিয়ে টেনে নেয়া যায়।
এর ডানার বিস্তার ১৬ ফুট (৪.৯ মিটার) এবং এটি ৩৯ পাউন্ড (১৮ কেজি) পেলোড বহন করতে পারে। এর ডে/নাইট ক্যামেরা ৮,০০০ ফুট (২,৪০০ মিটার) উচ্চতা থেকে এনআইআইআরএস স্কেল ৭ রেজোলিউশন রেটিংয়ে ছবি তুলতে পারে।
সমুদ্রে নজরদারি করার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে ব্ল্যাকজ্যাক ড্রোনের ১২টি ইউনিট সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে।
ভারত
ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা
এ কথা জানিয়েছেন। এদিন
দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং
অন্যান্য ক্ষেত্রে স...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...