বাংলাদেশ তার জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) করা এ চুক্তি অনুযায়ী ১০টি ওয়াইড বডি (বি ৭৮৭ ড্রিমলাইনার) এবং ৪টি ন্যারো বডি (বি ৭৩৭) উড়োজাহাজ ক্রয় করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার দ্রুততম সময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি অত্যাধুনিক ও যাত্রীবান্ধব এয়ারলাইন্স হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে বহরে আধুনিক প্রযুক্তির উড়োজাহাজ সংযোজন ছিল অত্যন্ত জরুরি।
এই চুক্তির মাধ্যমে বিমান বহরে মোট ১৪টি অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত হবে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের দ্বিপাক্ষিক বৈঠকের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই চুক্তি শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে নতুন দিগন্তে পৌঁছে দেবে।
তিনি বলেন, ১৪টি বোয়িং উড়োজাহাজ ক্রয়ের মাধ্যমে দেশের বিমান পরিবহন খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদসহ বোয়িং এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস
রাষ্ট্রীয়
তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)’র সঙ্গে ১০০ কোটি ডলারের
চুক্তি সই করেছে সরকার।বৃহস্পতিবার
(৩ সেপ্টেম্বর) বাংলাদেশ
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক র...
প্রধানমন্ত্রী
তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া
দিয়ে উঠতে না পারে
এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট
করতে না পারে, সেজন্য
দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জান...
ট্রাফিক
আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম
রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দেওয়া
হয়েছে। ঢাকা মহানগর পুলিশের
(ডিএমপি) ট্রাফিক বিভাগের দেওয়া দুই মা...
ড্রোন প্রযুক্তির
ব্যবহার দুর্গম ও বনাঞ্চল বেষ্টিত সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারিকে আরো
কার্যকর ও সহজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ।মন্ত্রী মঙ্গলবার
(১ সেপ্ট...
যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ
বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে
একটি নির্বা...
বাংলাদেশ
জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান
তারেক রহমান তাঁর বাবা শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
কবর...
বিদ্যমান
২০ টি গ্রেড বহাল
রেখে প্রথম
গ্রেডে সর্বোচ্চ বেতন ১ লাখ
৫৬ হাজার টাকা ও ২০
তম গ্রেডে সর্বনিম্ন ২০ হাজার টাকা
নির্ধারণ করে সরকারি কর্মকর্তা-
কর্মচারীদের নবম জাতীয় বেতন
স্কেল ২০২৬...
আইনমন্ত্রী মো.
আসাদুজ্জামান বলেছেন,
মক্কা চুক্তিতে
বাংলাদেশ যুক্ত
হবে কিনা
এ বিষয়ে
সবকিছু বিবেচনা
করে সিদ্ধান্ত
নেবে সরকার।ঝিনাইদহ কালেক্টরেট
স্কুল এন্ড
কলেজের কৃতি
শিক্ষার্থীদের সংবর্ধনা
...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...