ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য: চীনা জে-১০ জেট কেনার কথা ভাবছে ইন্দোনেশিয়া
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
সাম্প্রতিক সংক্ষিপ্ত পাক-ভারত যুদ্ধে সাফল্য চীনের জে-১০ বিমানের কদর বিশ্বব্যাপী বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইন্দোনেশিয়া এই জেটগুলো কেনার বিষয়টি বিবেচনা করছে। দেশটি চীনের কাছ থেকে এমন একটি প্রস্তাব পেয়েছে।
আগের দিন জাকার্তায় এক আলোচনায় দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ডনি এরমাওয়ান তাউফান্তো জে-১০ জেট ফাইটারের কথা উল্লেখ করেন। তিনি জানান যে ইন্দোনেশিয়ার বিদ্যমান সিস্টেমের সাথে চীনা যুদ্ধবিমানগুলো একীভূত করা যেতে পারে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
ব্লুমবার্গ জানায়, ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর কর্মকর্তারা চীন সফরে গেলে বেইজিং জে-১০ বিক্রির অফার দেয়। তবে মূল্যায়নের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে এবং প্রযুক্তিগত মূল্যায়ন বা চীনের প্রস্তাব এগিয়ে নিতে জাকার্তা বেইজিংয়ে কোনও দল পাঠায়নি।
তাউফান্তো রয়টার্সকে বলেন, চীনের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং তারা আমাদেরকে জে-১০ ছাড়াও জাহাজ, অস্ত্র, ফ্রিগেটসহ অনেক কিছু অফার করেছে।
জাকার্তা জে-১০ মূল্যায়নের পাশাপাশি সিস্টেমের সামঞ্জস্যতা এবং বিক্রয়োত্তর সহায়তার পাশাপাশি মূল্য পর্যালোচনা করছে বলে তাউফান্তো উল্লেখ করেন।
জাকর্তা অবশ্য ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের এক বছরেরও বেশি সময় আগ থেকে চীনা জেট কেনার কথা বিবেচনা করে আসছে।
তবে গত মাসে পাকিস্তানের জে-১০ একাধিক ভারতীয় জেট ভূপাতিত করার পর এই আলোচনা গতি পায়।
চীনের রপ্তানিযোগ্য জে-১০সিই ফাইটার সম্প্রতি আকাশ যুদ্ধে প্রতিপক্ষের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করে। প্রকৃত যুদ্ধে এটাই চীনা ফাইটারের প্রথম সাফল্য।
ইন্দোনেশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের এফ-১৫ইএক্স এবং ফ্রান্সের রাফাল জেট বিক্রির প্রস্তাব রয়েছে। তবে দেশটি প্লাটফর্মগুলোর মূল্যও বিবেচনা করছে।
তাউফান্তো জে-১০-এর কথা উল্লেখ করে বলেন, যদি আমরা দেখি যে জেটটি ভালো পারফর্ম করে, আমাদের মানদণ্ড পূরণ করে এবং দামেও কম, তাহলে কেন নয়?
তিনি বলেন, ইন্দোনেশিয়া কাউকে প্রতিশ্রুতি দেয়নি। তাই চীনসহ যে কোনও দেশ থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে।
মে মাসের শেষের দিকে মালয়েশিয়ায় লঙ্কাভিতে অনুষ্ঠিত ১৭তম ইন্টারন্যাশনাল মেরিটাইমস এন্ড এরোস্পেস এক্সিবিশনে (লিমা ২০২৫) চীনের বেশি কিছু যুদ্ধ বিমান স্থান পায়।
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...