ভারত সীমান্ত সুরক্ষায় ৩টি নতুন ব্যাটালিয়ন গড়ছে বাংলাদেশ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালক তিনটি, অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক ৯টি করে, সহকারী পরিচালক তিনটি, পুলিশ ইন্সপেক্টর তিনটি, সুবেদার মেজর সব ক্যাটাগরির তিনটি, সুবেদার ১৮টি, নায়েব সুবেদার ৫৭টি, হাবিলদার ২৪০টি, নায়েক ২৮৫টি, ল্যান্স নায়েক (অফিস সহকারী) ১৫টি, ল্যান্স নায়েক ৩২৭টি, সিপাহি অফিস সহকারী ১৫টি, সিপাহি ১ হাজার ২২১টি, ইমাম বেসামরিক তিনটি, হিসাবরক্ষক তিনটি, উচ্চমান সহকারী তিনটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মিডওয়াইফ তিনটি, অফিস সহায়ক তিনটি, হাবিলদার সাতটি, নায়েক পাঁচটি, ল্যান্স নায়েক ছয়টি, সিপাহি ১৪টিসহ মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ তৈরি করা হয়েছে।
বর্তমানে বিজিবির সংখ্যা রয়েছে ৫৭ হাজার ৪৭৭টি। নতুন ২ হাজার ২৫৮টি যুক্ত হলে মোট সংখ্যা হবে ৫৯ হাজার ৭৩৫টি।
শর্তে বলা হয়, সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি করতে হবে। যেসব পদ নিয়োগবিধিতে নেই, সেসব পদ নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। আউটসোর্সিং নীতিমালা প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা অনুসারে ইলেকট্রিশিয়ান, ট্রেইলার, কার্পেন্টার, প্লাম্বার, কুট মেকার, বাবুর্চি, মেসওয়েটার, মালি ও পরিচ্ছন্নতাকর্মী সেবা ক্রয়ে অর্থ বিভাগে প্রস্তাব পাঠাতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের তিনটি বিজিবি ব্যাটালিয়নে ৭৪২ জন করে মোট ২ হাজার ২২৬টি এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য ৩২টি নতুন পদ তৈরি করা হয়েছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে পদগুলো মঞ্জুর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও বিজিবির জনবল বাড়াতে নতুন তিনটি ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে।
সূত্র: আমার দেশ
সামরিক
বাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার
অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় সেনার
এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। তামিলনাড়ুর ভেলোর থেকে পাকড়াও করা
হয়েছে বাবু পি নামে
ওই প্রাক্তন সেনাকর্মীকে। তিনি হোয়াটস্অ্য...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ
ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বিষয়ক
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে জ্বালানি আমদানি
ও যৌথ অবকাঠামো উন্নয়নের
নতুন সুযোগ তৈ...
প্রতিরক্ষা
উৎপাদন ও সক্ষমতার ক্ষেত্রে
সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া বুধবার
(২১ অক্টোবর) একটি
বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।কাতারে
আয়োজিত এক অনুষ্ঠানে চার
দেশ...
উজবেকিস্তান
সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উজবেক প্রেসিডেন্ট
শভকাত মির্জিয়োয়েভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ
ও উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আশাবাদ
ব্যক্ত করেছে।জাতি...
হাইতিতে জাতিসংঘ
নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর
পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাইতির
উদ্দেশ্যে বাংলা...
সংগঠিত
অভিবাসন সংক্রান্ত অপরাধ দমন, প্রতারণামূলক অভিবাসন
প্রতিরোধ এবং অপরাধী চক্রের
শোষণ থেকে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের
সুরক্ষায় একটি নতুন সহযোগিতা
কাঠামো গঠনে সম্মত হয়েছে
বাংলাদেশ ও যুক্তরাজ্য।রোবব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...