মস্কো নিরাপত্তা সম্মেলনে কাবুলকে আমন্ত্রণ: আন্তর্জাতিক বৈধতা অর্জনের পথে তালেবান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
তালিবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তান প্রথমবারের মতো রাশিয়ায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আফগান প্রতিনিধিরা ১৩তম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। এই বৈঠক আজ রাশিয়ান জাতীয় কেন্দ্রে শুরু হয়েছে এবং ২৯ মে পর্যন্ত চলবে।
এ ব্যাপারে রাজনৈতিক বিষয়ক বিশেষজ্ঞ হামিদুল্লাহ হোতাক আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজকে বলেছেন, রাশিয়ার নিরাপত্তার জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং আয়োজক দেশ কাবুলকে আমন্ত্রণ জানিয়েছে। এতে প্রতিবেশী দেশগুলোও যোগ দেবে।
যদিও সম্মেলনে কাবুল সরকারের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবে সে বিষয়ে কিছু বলা হয়নি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের সম্মেলনে অংশগ্রহণ তালেবানকে আন্তর্জাতিক বৈধতা অর্জনের পথে এগিয়ে দেবে।
নিরপত্তা বিশেষজ্ঞ হাদি কুরাইশি তোলো নিউজকে বলেন, সামগ্রিকভাবে মস্কোতে অনুষ্ঠিত বিভিন্ন ফোরামে আফগানিস্তানের অংশগ্রহণ আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে দেশটির জন্য লাভজনক এবং বিশ্ব মঞ্চে কাবুলের অবস্থানকে উন্নত করে।
১৩তম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে, ব্রিকস, সাংহাই সহযোগিতা সংস্থা, দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলির সংগঠন (আসিয়ান) এবং কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস)-এর নিরাপত্তা কর্মকর্তারা অংশ নেবেন। সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে, বিশেষজ্ঞরা মনে করেন যে এই পদক্ষেপ কাবুল-মস্কো সম্পর্ক জোরদারে ভূমিকা পালন করে।
ইরানের
দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলার সময় একটি
বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে
তেহরান। এতে অন্তত পাঁচজন
নিহত হয়েছেন। এর মধ্যে একটি
শিশুও রয়েছে।ইরানের
পররাষ...
কয়েক সপ্তাহের
বিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পাল্টাপাল্টি হামলা চালানোর পর সোমবার
ইরানের ওপর ‘কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প।একই সঙ্গে তার
অর্...
হিমালয়
অঞ্চলে সুনামির মতো ভয়াবহ বন্যায়
শত শত মানুষের মৃত্যুর
পর সোমবার (৩১ আগস্ট) নেপালে উদ্ধার হওয়া মরদেহগুলোর দাফন
শুরু হয়েছে। ভয়াবহ এই বন্যার পানির
স্রোতে গ্রাম ও জনপদ ভেসে
গেছে। এখনো হাজার হ...
লেবানন ও
ইসরাইলের মধ্যে
হওয়া চুক্তি
আবারও প্রত্যাখ্যান
করেছেন হিজবুল্লাহর
প্রধান নাঈম
কাসেম। ইরানের
সমর্থনপুষ্ট এই
গোষ্ঠী ‘আত্মসমর্পণ
করবে না’ বলে
হুঁশিয়ারি দিয়েছেন
তিনি। ইসরাইলের
সঙ্গে যু...
জুলাই মাসে
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-নেতৃত্বাধীন বিক্ষোভের
বিরুদ্ধে ভারতীয় পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, যার মধ্যে ইলেকট্রিক শক ডিভাইস এবং
পেলেট গানও ছিল। অ্যামন...
নিজেদের জাহাজ
লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য
ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সংযুক্ত আরব
আমিরাতে কিছুটা শান্ত পরিস্থিতির ...
হরমুজ
প্রণালী নিয়ে ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে
বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায়
ছয় মাস ধরে চলা
যুদ্ধে তেহরানকে আত্মস...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...