সাম্প্রতিক গণঅভ্যুত্থানে সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নেপাল। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখন পর্যন্ত ১২৫টি রাজনৈতিক দল নিবন্ধন করেছে।
জানা গেছে, আরও দুই সপ্তাহ পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়া চালু থাকবে। ১৮ নভেম্বর সময়সীমা শেষ হওয়ার পর নতুন দলসহ সব নিবন্ধিত দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই বুধবার (৫ নভেম্বর) এএফপি'কে বলেন, আমরা বিশ্বাস করি সব রাজনৈতিক দল ও নাগরিক নির্বাচনের মাধ্যমে দেশে নতুন নেতৃত্ব আনতে আগ্রহী।
গত সেপ্টেম্বরের গণবিক্ষোভ ছিল এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করা এক ঐতিহাসিক ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ দ্রুত দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী আন্দোলনে রূপ নেয়। দুই দিনের সহিংসতায় ৭৩ জন নিহত হয়। এতে উত্তেজিত জনতা পার্লামেন্ট ভবন, আদালত ও সরকারি দফতরে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি কে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নিচ্ছেন। কার্কি গত ২৯ অক্টোবর রাজনৈতিক দল ও যুব প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক করেন। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিসহ সব বড় দল অংশ নেয়।
তবে বিশ্লেষকরা বলছেন, নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। জনসাধারণের মধ্যে প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি গভীর অবিশ্বাস নির্বাচন প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবুও নির্বাচন কমিশনের মুখপাত্র ভট্টরাই বলেন, আমরা শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও ভয়ের মুক্ত পরিবেশে নির্বাচন আয়োজনে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।
এদিকে বিশ্বব্যাংক থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক অস্থিরতা নেপালের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে ২দশমিক ১ শতাংশে নামিয়ে আনতে পারে।
এএফপি
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
এক মাস পর যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধের প্রথম হামলার পর, এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে
একটি নতুন পর্যায়ের ইঙ্গিত দিয়েছেন বলে মনে হচ্ছে। গত শুক্রবার এই যুদ্ধ তার প্রথম
ছয় ম...
পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নোত্তরের জবাবে জানিয়েছেন
যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে
গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্র...
প্রধানত
নারী ও মেয়েদের প্রতি
তাদের আচরণের কারণে তালেবানকে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে নৃশংস শাসনব্যবস্থা বলা যেতে পারে।
এই গোষ্ঠী সন্ত্রাসীদেরও আশ্রয় দেয় এবং এর
নেতারা নিষেধাজ্ঞার শিকার ও বিশ্...
বাংলাদেশ
ও ভারত কয়েক মাস
ধরে তাদের কূটনীতির কৌশল ‘রিসেট’ করার চেষ্টা করছে।
এই শব্দ থেকে মনে হতে পারে আন্তর্জাতিক
সম্পর্কটি যেন কোন ওয়াই-ফাই
রাউটারের মতো - বন্ধ করে আবার
চালু করলেই ঠিক হয়ে যায়...
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
পাকিস্তান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ককে তারা নিজেদের কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করে।রূপক অর্থে বলা যায়,
পাকিস্তান ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...