মালয়েশিয়ার পর্যটন এলাকা পাহাং রাজ্যের ক্যামেরন হাইল্যান্ডে বেশ কিছু অভিযান চালিয়ে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ক্যামেরন হাইল্যান্ডের চারটি এলাকায় বাণিজ্যিক অঞ্চল, ভবন নির্মাণ কেন্দ্র ও শাকসবজির খামারে অভিযান চালানো হয়। এতে অংশ নেন অভিবাসন বিভাগের ৫৪৭ সদস্য ও কর্মকর্তা। এ সময় বারনামার এক প্রতিবেদকও উপস্থিত ছিলেন।
অভিযানের সময় অধিকাংশ বিদেশি শাকসবজি মোড়কজাত করার কাজে ব্যস্ত ছিলেন। কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় তাঁরা পালানোর সুযোগ পাননি।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় লোকজনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এক মাস আগেই এসব অভিযানের পরিকল্পনা করা হয়েছিল।
অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জন বিদেশির তথ্য যাচাই-বাছাই করা হয় বলে জানিয়েছেন জাকারিয়া শাবান। তিনি বলেন, এর মধ্যে ৪৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা, ভ্রমণ নথি না থাকাসহ অভিবাসনসংক্রান্ত নানা আইন ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এমনকি কেউ কেউ অস্থায়ী ওয়ার্ক পারমিট দেখিয়েছেন, যা ভুয়া বলেই মনে হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৭৪ জন বাংলাদেশের বলে জাকারিয়া শাবান জানিয়েছেন। এ ছাড়া ১৭৫ জন মিয়ানমারের, ৬৭ জন ইন্দোনেশিয়ার, ২০ জন নেপালের, ১৬ জন পাকিস্তানের, ১১ জন ভারতের এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কলম্বিয়ার নাগরিক একজন করে। গ্রেপ্তার ব্যক্তিদের ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী ও ৪টি শিশু। এর মধ্যে ২০ থেকে ৫৪ বছরের বয়সীদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের আটককেন্দ্রে পাঠানো হবে।
জাকারিয়া শাবান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ক্যামেরন হাইল্যান্ড বিদেশিদের জন্য কাজের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোয় এখানে বিদেশিদের আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় লোকজন। পাহাড়ি এলাকা এবং শহর থেকে দূরত্বের কারণে বিদেশিরা এই পর্যটন এলাকায় কাজ করতে আগ্রহী হন। স্থানীয় ব্যবসায়ীরাও প্রায়ই তাঁদের নিয়োগ দিতে পছন্দ করেন।’
অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে মোট ৮৩ হাজার ৯৯৪ জন বিদেশিকে আটক করা হয়েছে।
বারনামা
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...