যাত্রীবাহী লঞ্চের উপর আছড়ে পড়ল নৌবাহিনীর বোট, নিহত ১৩
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মুম্বাইয়ের উপকূলে ভারতীয় নৌ বাহিনীর একটি স্পিডবোটের সঙ্গে একটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। নৌ বাহিনী জানিয়েছে, স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী লঞ্চটির সঙ্গে প্রচন্ড বেগে সংঘর্ষ হয়।
নৌ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং সরঞ্জাম প্রস্তুতকারকের দুই ব্যক্তিসহ ১৩ জন নিহত হয়েছেন।
লঞ্চ থেকে দুর্ঘটনার একটি ভিডিও ধারণ করা হয়েছে। লঞ্চে ১১০ জন যাত্রী ছিলেন। স্পিডবোটে ছিলেন ৬ জন।
দুর্ঘটনায় লঞ্চের ১০ জন যাত্রী নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অন্যদিকে নৌবাহিনীর জাহাজ থেকে বেঁচে যাওয়া তিন যাত্রীসহ বাকি ১০২ জনকে উদ্ধার করা হয়েছে।
নৌ বাহিনীর বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘গতকাল বুধবার আনুমানিক বিকেল ৪টার দিকে নৌবাহিনীর স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষা চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের কারঞ্জার কাছে নীল কমল নামের একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। ফেরিটি গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপে যাত্রী নিয়ে যাচ্ছিল।’
এদিকে একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সদস্যরা ১১টি নৌ বাহিনীর নৌকা, মেরিন পুলিশের তিনটি নৌকা এবং উপকূলরক্ষী বাহিনীর একটি নৌকা দিয়ে উদ্ধার অভিযান চালিয়েছে।
এছাড়া চারটি হেলিকপ্টার, পুলিশ কর্মী, জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষের কর্মীরা এবং এলাকার জেলেরা উদ্ধার অভিযানে অংশ নেয়।
টাইমস অব ইন্ডিয়া
ইরানের
দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাব হিসেবে বাহরাইন
ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক
লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।এর আগে যুক্...
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের আগে তুরস্কে কয়েক
হাজার কোটি ডলারের অস্ত্র
চুক্তির ঘোষণা দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা।
মূলত ইউরোপের প্রতিরক্ষায় নিজেদ...
চীন
সোমবার (৬ জুলাই) একটি সাবমেরিন থেকে
প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণমূলক ডামি ওয়ারহেড বহনকারী
একটি ‘কৌশলগত’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।কৌশলগতভাবে
গুরুত্বপূর্ণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্...
ইয়েমেনের
বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হুতি
বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা
নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা
আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত
...
আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তাদের মিত্র
তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা শনিবার (৪ জুলাই) মালিজুড়ে নতুন করে সমন্বিত
হামলা চালিয়েছে। কয়েক মাস আগে
একই ধরনের হামলায় দেশটির সামরিক জান্তাকে বড় ধাক্কা দ...
ইউক্রেনের
পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের দাবি
করেছে রাশিয়া। গত শুক্রবার রুশ
সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায়, দীর্ঘদিন লড়াইয়ের পর শহরটি তা...
যুক্তরাষ্ট্র
শনিবার (৪ জুলাই) ২৫০ বছরে পদার্পণ
করেছে। তবে স্বাধীনতার এই
ঐতিহাসিক বার্ষিকী উদ্যাপিত হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের
প্রেক্ষাপটে। একই সঙ্গে প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প এ উদ্যাপনের কেন্...
হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং লোহিত সাগরে উত্তেজনার ফলে বিশ্ব বাণিজ্যের নৌপথের মানচিত্র বদলে যাচ্ছে। সমুদ্র ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন বিশ্বজুড়ে কন্টেইনারবাহী জাহাজের যাতায়াতের প্রধ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...