রাখাইন রাজ্যে জান্তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কমান্ড হেডকোয়ার্টার্সের পতন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
আরাকান আর্মি (এএ) দুই মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাওয়ার পর শুক্রবার রাখাইন রাজ্যের অ্যান শহরে সরকারের ওয়েস্টার্ন হেডকোয়ার্টার্স দখল করে নিয়েছে।
রাখাইন রাজ্যে এটা জান্তার দ্বিতীয় শক্তিশালী ঘাঁটি। আগস্টের শুরুতে উত্তর শান রাজ্যের রাজধানী লাশিওতে ১৪-দলীয় বিরোধী জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের উত্তর-পূর্বাঞ্চলীয় কমান্ড দখলের পর এএ এই সাফল্য পেল। অ্যালায়েন্সের অন্যতম সদস্য এএ।
অ্যান দখলের কারণে রাজ্যের ম্যাগওয়ে অঞ্চলের উপর হামলা চালানো এএ’র জন্য সহজ হয়ে যাবে।
এএ-এর মুখপাত্র খাইং থুখা সংবাদ মাধ্যমকে জানান, রাখাইনে জান্তা সরকারের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থাউং তুন এবং চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও কিয়াও থানকে আটক করা হয়েছে।
তবে জান্তা বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে অব্যাহত রয়েছে এবং সরকারি বাহিনীর অনেক সেনা ঘাঁটি থেকে পালিয়ে গেছে।
খাইং থুখা বলেন, “জান্তার যুদ্ধবিমান ওই এলাকায় বোমা বর্ষণ করছে। আমাদের সৈন্যরা পলায়নরত সরকারি সৈন্যদের তাড়া করছে।”
অনেক সরকারি সৈন্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে এএ-এর কাছে আত্মসমর্পণ করেছে। এএ’র একটি ভিডিওতে দেখা যায় যে বিপুল সংখ্যক সরকারি সৈন্য সাদা পতাকা হাতে আত্মসমর্পণের জন্য আসছে। ড্রোন দিয়ে তোলা একটি ভিডিওতে সরকারি বাহিনীর সদর দপ্তরে আগুন জ্বলতে দেখা যায়।
এএ গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্যে হামলা শুরু করে এবং তখন থেকে রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১২টি এবং প্রতিবেশী চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপ দখল করেছে।
রাখাইন রাজ্যের গওয়া শহরে লড়াই চলছে।
দি ইরাবতী
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...