সামরিক অভিযানে মেক্সিকোর শীর্ষ মাদক সন্ত্রাসী এল মেনচো নিহত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা এল মেনচো এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আসল নাম নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস হলেও তিনি এল মেনচো নামেই পরিচিত। গতকাল রোববার তাঁর সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
মেক্সিকোর মধ্য–পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনাবাহিনীর নিরাপত্তা অভিযানে সিজেএনজির আরও চার সদস্য নিহত হয়েছেন। এতে তিন সেনাসদস্যও আহত হন। যুক্তরাষ্ট্রের দেওয়া গোপন তথ্য এই অভিযানে মেক্সিকোকে সহায়তা করেছে।
এ অভিযানকে কেন্দ্র করে তাপালপা রণক্ষেত্রে পরিণত হয়। প্রিয় নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেক্সিকোর অন্তত আটটি রাজ্যে তাণ্ডব শুরু করেন মাদক চক্রটির সদস্যরা। তাঁরা বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, সড়কে অবরোধ ও নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালান।
সহিংস পরিস্থিতির কারণে জালিস্কোর গভর্নর পাবলো লেমুস নাভারো সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যজুড়ে বিশেষ সতর্কতা জারির ঘোষণা দেন এবং বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যটিতে গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এল মেনচোর মাথার দাম ঘোষণা করেছিল ১ কোটি ৫০ লাখ ডলার। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, এই নিখুঁত অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে জালিস্কোসহ সীমান্তবর্তী বেশ কয়েকটি রাজ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার ল্যান্ডউ এল মেনচোকে ‘বিশ্বের অন্যতম নৃশংস মাদক সম্রাট’ অভিহিত করে তাঁর মৃত্যুকে বিশ্বশান্তির জন্য বড় অগ্রগতি বলে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সাবেক কর্মকর্তা মাইক ভিজিল এটিকে ‘মাদক পাচারের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পার্দো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের অধিকাংশ স্থানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এল মেনচোর মৃত্যু প্রেসিডেন্টের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
৫৯ বছর বয়সী এল মেনচো একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন। পরবর্তী সময়ে তিনি অপরাধ জগতে ঢুকে কুখ্যাত মাদক চক্র সিজেএনজি গঠন করেন। তাঁর নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটটি যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন ও প্রাণঘাতী ফেন্টানিল পাচারের জন্য দায়ী।
মার্কিন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত জব্দ করা ফেন্টানিলের ৯৬ শতাংশই মেক্সিকো সীমান্ত দিয়ে পাচার করা হয়েছে, যার বড় একটি অংশের কারিগর ছিল এই সিজেএনজি।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল শুক্রবার জানিয়েছে, এরই মধ্যে কিয়েভের কাছে এ ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবট...
আঞ্চলিক
নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য
সৌদি আরব, তুরস্ক ও
পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরান সফর করবেন।ইরানের
এক কর্মকর্তা সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
তবে বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে,
তা ...
ইরানের
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর
মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী এখন একটি “আক্রমণাত্মক
ও অপ্রতিসম” প্রতিরক্ষা নীতি গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে, ইরানকে
আক্র...
সমৃদ্ধ
ইউরেনিয়ামসহ কোনো ধরনের পারমাণবিক
উপাদানই ইরানের বাইরে পাঠানো হবে না বলে
স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি।মঙ্গলবার (২০
অক্টোবর) তেহরান
সফররত...
অধিকৃত
পশ্চিম তীরে ‘ইহুদি সন্ত্রাসবাদ’-এর বিষয়ে চোখ
বন্ধ করে রাখার জন্য
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর মন্ত্রিসভার
সদস্য বেন-গভির ও
স্মোত্রিখকে দায়ী করেছেন ইসরায়েলের সাবেক
প্রধানমন্...
শুক্রবার
বিকেল ৫টায় দিল্লিতে ‘তেরঙা
ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজীৎ দিপকে।
সেখানে যোগ দিতে যাওয়ার
কিছুক্ষণ আগে বাড়ি থেকে
আটক করা হল তাকে। চলতি
সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়
বার আটক হলেন ককরোচ
...
ভারতের
মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লড়াই চলবে বলে
ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের নেতারা
বলেন, লড়াই থামবে না।
এই সরকারের ঘণ্টা বেজে গেছে। পতন
আসন্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...