সিরিয়ায় গোলান মালভূমির কাছে ইসরায়েলের ভূমি দখলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরাক, কাতার ও সৌদি আরব। ইসরায়েলের ভূমি দখলকে ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ।
সোমবার সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএনে এসব তথ্য উঠে এসেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলে, 'ইসরায়েলের এই অনুপ্রবেশ সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর ভয়ানক হামলা এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।'
বিবৃতিতে আরও বলা হয়, 'দখলদার ইসরায়েলের নির্ধারিত নীতি, বিশেষ করে সিরিয়ার ভূখণ্ড দখলের চেষ্টা এই অঞ্চলে সংঘাত ও সহিংসতা আরও বাড়াবে।'
রোববার সকালে বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর থেকে সিরিয়ায় বিমান হামলা ও ভূমি অধিগ্রহণ শুরু করে ইসরায়েল।
'ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতার' সমালোচনা জানিয়ে সোমবার এক বিবৃতিতে সৌদি আরব জানায়, 'সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও দেশের অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠার সুযোগকে নষ্ট করছে ইসরায়েল।'
দোহা ও রিয়াদের মতো একই কণ্ঠে ইসরায়েলের সমালোচনা জানিয়েছে বাগদাদ। ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। এরপর ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। এই রেখার দুই পাশে 'বাফার জোন' প্রতিষ্ঠা করা হয় যেখানে চুক্তি অনুযায়ী কোনো দেশই সেনা মোতায়েন করতে পারবে না।
কিন্তু রোববার আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তির আর কার্যকারিতা নেই। তিনি বাফার জোনের পাশাপাশি এর আশেপাশের অঞ্চল দখলের নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)।
এ নির্দেশ অনুযায়ী বাফার জোন অধিগ্রহণের পর রোববার হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নেয় আইডিএফ।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার বাফার জোনে ইসরায়েলের উপস্থিতি ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন বলে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স (ইউএনডিওএফ)। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সোমবার এ তথ্য জানান।
ইসরায়েলি সেনারা বাফার জোনে প্রবেশ করেছে এবং সেখানে অন্তত তিনটি স্থানে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।
ভারত
ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা
এ কথা জানিয়েছেন। এদিন
দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং
অন্যান্য ক্ষেত্রে স...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...