১০ প্রতিরোধ যোদ্ধাকে ঠাণ্ডা মাথায় খুন করেছে আসাম রাইফেলস: এনইউজি
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতীয় প্যারামিলিটারি গ্রুপ আসাম রাইফেলস ঠাণ্ডা মাথায় মিয়ানমারের ১০ প্রতিরোধ যোদ্ধাকে খুন করেছে বলে দাবি করেছেন মিয়ানমারের বেসামরিক জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) পররাষ্ট্রমন্ত্রী দা জিন মার অং।
তিনি বলেন, "আমি নিশ্চিত করতে পারি যে কোনও লড়াই হয়নি। তারা ভারতের নিরাপত্তার জন্য কোনও হুমকি তৈরি করছিল না।“
মঙ্গলবার এনইউজি’র এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। ভারত সীমান্তের তামু জেলার পিপলস ডিফেন্স টিমের এসব সদস্যকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। বিবৃতিতে এই হত্যার ঘটনা তদন্তের জন্য ভারতের কাছে দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মণিপুর রাজ্যে আসাম রাইফেলসের ১ নম্বর ব্যাটালিয়ন ১০ প্রতিরোধ যোদ্ধাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করেছে। দলটি সীমান্তের কাছে তাদের অবস্থান ভারতীয় কর্তৃপক্ষকে আগেভাগেই জানিয়েছিল।
এই হত্যাকাণ্ডকে ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি কলঙ্কজনক ঘটনা উল্লেখ করে অং বলেন, এতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা উদ্বিগ্ন। তাই সত্য উন্মোচন করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি না করে এমনভাবে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করছি এবং সর্বোত্তম সমাধান খুঁজে বের করার জন্য তাদের আহ্বান জানাচ্ছি।
এনইউজি জানায়, ১৪ মে প্রতিরোধ যোদ্ধারা তাদের শিবির থেকে নিখোঁজ হয় এবং দুই দিন পর আসাম রাইফেলস তাদের লাশ প্রতিরোধ বাহিনীর কাছে হস্তান্তর করে।
ভারতীয় কর্তৃপক্ষ প্রতিরোধ নেতাদের জোর করে একটি নথিতে স্বাক্ষর করতে বাধ্য করে। এতে লেখা ছিল যে তাদের যোদ্ধারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে আক্রমণ শুরু করে। যার ফলে পাল্টা আক্রমণে তারা মারা যায়। তারা ভবিষ্যতে কোনও সীমান্ত বেড়া নির্মাণের বিরোধিতা করবে না বলেও অঙ্গীকার নেয়া হয়।
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড টুইটারে লিখে যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ মে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রিত প্যারামিলিটারি গ্রুপ আসাম রাইফেলস চান্দেল জেলায় "সশস্ত্র ক্যাডারদের" বিরুদ্ধে অভিযান চালায়।
ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো দাবি করে যে, নিহতদের কাছ থেকে সাতটি একে-৪৭ রাইফেল, একটি রকেট লঞ্চার, একটি এম৪ রাইফেল এবং চারটি একক ব্যারেল ব্রিচ-লোডিং রাইফেল, গোলাবারুদসহ উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়।
হত্যার দায় গ্রহণ এবং নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে এনইউজি। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে তাও নিশ্চিত করার আহ্বান জানায়। সীমানা নির্ধারণের আলোচনা শেষ হওয়া পর্যন্ত সীমান্ত বেড়ার কাজ স্থগিত রাখার জন্যও নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।
অং বলেন, সীমান্ত বেড়ার কারণে তামুতে উত্তেজনা বেড়েছে। এনইউজি গত বছর বিষয়টি উত্থাপন করেছিল কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকির কথা উল্লেখ করে বেড়া নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
দ্য ইরাবতী
চীন
ও পাকিস্তান ‘কারাকোরাম ২০২৬’ নামে একটি যৌথ
সামরিক মহড়া শেষ হয়েছে। চীনের
জিনজিয়াং প্রদেশের কোরলা শহরে ১৪ অক্টোবর এই মহড়া শুরু হয়। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এই প্রশিক্ষণের মূল
...
ইরানের
সেনাবাহিনী 'আরাশ' সিরিজের একটি উন্নত দূরপাল্লার
আক্রমণকারী ড্রোন উন্মোচন করেছে। এতে বড় আকারের
ওয়ারহেড এবং স্যাটেলাইটের ওপর
নির্ভরশীল নয় এমন নেভিগেশন
ব্যবস্থা যুক্ত করার দাবি করা
হয়েছে। এর...
৬ অক্টোবর, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল দ্বিপাক্ষিক
সম্পর্কের ক্ষেত্রে নিয়োজিত ভার...
পাকিস্তান মঙ্গলবার
(৬ অক্টোবর) নিজস্ব প্রযুক্তিতে
তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য
‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের
বর্ধিত সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ
সম্পন্ন করেছে।আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর...
বাংলাদেশ
সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে
দেশটির সামরিক বাহিনী মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত
অন্তত ৩৩ জন নিহত
হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমা আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি
দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে তিনি
জাপান ও সৌদি আরব
যাবেন দ্বিপক্ষীয় সফরে। আর জাতিসংঘের জলবায়ু
পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মে...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...