দক্ষিণ এশিয়া ডাইজেস্ট
৫৯টি দেশের মিশনে ই-পাসপোর্ট সেবা চালু
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বিশ্বের ৫৯টি দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া ই-ভিসা এবং ই-ট্রাভেল পারমিট প্রচলনের উদ্যোগ নেয়া হয়েছে। স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা প্রবর্তনের জন্য বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই-গেইট স্থাপন করা হয়েছে।
সোমবার (২ জুন) বাংলাদেমের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাবকালে এ কথা জানিয়েছে। বাসস
তিনি বলেন, সুরক্ষা সেবার মানোন্নয়নে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত শিথিল করা হয়েছে।
তিনি জানান যে আন্তর্জাতিক সহযোগীদের সাথে সমন্বয় করে সন্ত্রাসীদের অর্থায়নসহ বিভিন্ন ট্র্যান্সন্যাশনাল সংঘবদ্ধ অপরাধ (অর্গানাইজড ক্রাইম) মোকাবিলার অংশ হিসেবে তুরস্কের সাথে বাংলাদেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।