’বাংলাদেশ কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, ভারতের মতো পুশ-ইন করে না’
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুশ-ইন বা পুশ-ব্যাক কোনো আইনসম্মত পদ্ধতি নয়।
তিনি বলেন, ‘আমরা ভারতের মতো কাউকে পুশ-ইন করি না, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী।’
স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার (১৭ মে) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে 'বয়েসিং ভাসমান বিওপি'র উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘ভারত কর্তৃক বাংলাদেশি পরিচয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ-ইন সমস্যা প্রতিরোধে বাংলাদেশ কূটনৈতিক সমাধানে বিশ্বাসী। বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক আইন ও প্রটোকল অনুসরণ করে আসছে। আমরা ইতোমধ্যে এ সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি লিখেছি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এ সমস্যার সমাধানে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, আমরা ভারতকে জানিয়েছি বাংলাদেশি কেউ যদি অবৈধভাবে ভারতে থেকে থাকে, তবে তারা যেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করে। আর বাংলাদেশে যদি অবৈধ ভারতীয় নাগরিক থেকে থাকে, তাদেরকে আমরা যথাযথ চ্যানেলের মাধ্যমে ভারতে ফেরত পাঠাবো। সেজন্য ভারতীয় পক্ষকে বলা হয়েছে, তারাও যেন পুশ-ইন না করে যথাযথ চ্যানেলে ফেরত পাঠায়।
তিনি বলেন, গতকাল ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারত পুশ-ইনের চেষ্টা করেছে যা বিজিবি, আনসার এবং স্থানীয় জনগণের সহায়তায় প্রতিহত করা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, সীমান্ত এলাকায় সকলে ঐক্যবদ্ধ থাকলে ও সহযোগিতা করলে ভারত পুশ ইন করতে পারবে না।
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘ভারত গুজরাটে অবস্থিত একটি বাঙালি বস্তি ভেঙে দিয়েছে। সেখানে আমাদের দেশেরও কিছু রোহিঙ্গা গিয়েছিলো। ওই বস্তি ভেঙে দেয়ার পরই মূলত পুশ-ইন শুরু হয়েছে। বাংলাদেশে পুশ-ইন করা ব্যক্তিদের মধ্যে ইউএনএইচসিআরের কার্ডধারী কিছু রোহিঙ্গাও রয়েছে। আবার যারা ভারতীয় রোহিঙ্গা তাদেরও পুশ-ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সেজন্য আমরা একটা প্রতিবাদলিপি পাঠিয়েছি।’
ভারত যেহেতু ৩৭০ জনকে পুশ-ইন করেছে, বাংলাদেশেরও একইভাবে পুশ-ব্যাক করার ইচ্ছা আছে কিনা- এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তারা যদি আমার দেশের নাগরিক হয়, তাহলে তো পুশব্যাক করার অধিকার আমাদের নাই।
তিনি বলেন, ‘আমাদের দেশে যারা অবৈধ ভারতীয় আছে, তাদের আমরা এভাবে পুশ-ব্যাক করবো না। আমরা তাদেরকে যথাযথ চ্যানেলে ফেরত পাঠাবো। কেননা, পুশ-ইন বা পুশ-ব্যাক কোনো আইনসম্মত পদ্ধতি নয়।’
উপদেষ্টা আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত এই ভাসমান বিওপি একটি অপারেশনাল প্লাটফর্ম, যা জলপথে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করবে।
তিনি বলেন, 'বয়েসিং ভাসমান বিওপি' শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ, যা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবির অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্টে সহায়ক হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কার্যকর জলভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজিবির অধীনে একটি বিশেষ 'রিভারাইন বর্ডার গার্ড ব্যাটালিয়ন' গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখবে।
উপদেষ্টা বলেন, সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি ও নদীঘেরা সীমান্ত এলাকাগুলোতে স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখা কঠিন। এই ভাসমান বিওপি চোরাচালান, মানবপাচার, বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে।
বাংলাদেশ-ভারত ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৮০ কিলোমিটার নদীমাতৃক, যার মধ্যে প্রায় ৭৯ কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত। পূর্বেও দুইটি ভাসমান বিওপি একটি কাঁচিকাটায় অপর আরেকটি আঠারোবেকিতে স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বয়েসিং-এ তৃতীয় ভাসমান বিওপি হিসেবে আজ উদ্বোধন করা হলো।
বয়েসিং ভাসমান বিওপির উদ্বোধনকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা
ও ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের
লক্ষ্যে বাংলাদেশের ১৭ সদস্যের স্বাস্থ্য
পেশাজীবী প্রতিনিধি দল চীনের কুনমিংয়ে
বিশেষায়িত ১৪ দিনের প্রশিক্ষণ
কর্মসূচি শুরু করেছ...
“তিস্তা–উত্তরের জীবনরেখা!” তিস্তা ব্যারাজ ঘুরে
দেখার পর এভাবেই ফেসবুক পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রদূত ব্রেন্ট টি.
ক্রিস্টেনসেন ক্রিস্টেনসেন। তিনি...
ভারতে
বিভিন্ন জাতিগোষ্ঠী, বাংলাভাষী মুসলিম ও দলিত সম্প্রদায়ের
ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক হারে নিপীড়নের খবরে
গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বর্ণবৈষম্য বিলোপ কমিটি (ইউএনসিইআ...
বাংলাদেশ
ডাক বিভাগ উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ।
পাশাপাশি প্রতিষ্ঠানটি
৩১২ টনের বেশি মৌসুমি
ফল সরবরাহ, ডিজিটাল সেবা সংযুক্তি এবং
ই-কমার্স খাতে লজি...
উত্তরের
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের
মৌসুম শুরুর আগেই দেখা মিলেছে
বিশ্বের অন্যতম উচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।আগস্টের
শুরুতেই অনুকূল আবহাওয়া ও মেঘমুক্ত আকাশে
জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে, সে বিষয়ে সরকারের
আরও বিধিনিষেধ আরোপের পক্ষে অধি...
ভেনিস’খ্যাত বরিশালে গিয়ে নদী-খাল, ভাসমান বাজারসহ বিভিন্ন ঐতিহাসিক
স্থাপনা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট
ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে ঝালকাঠির ...
পার্বত্য
চট্টগ্রামে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর
মধ্যে সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন
জাতিগোষ্ঠীর সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীসহ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে নিয়ম...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...